News Flash

  • Home
  • প্রধান খবর
  • শহর ও গ্রামীণ জীবনধারার মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু বৈষম্য নয় : প্রধানমন্ত্রী
Image

শহর ও গ্রামীণ জীবনধারার মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু বৈষম্য নয় : প্রধানমন্ত্রী

ডিন্ডিগুল, ১১ নভেম্বর (হি.স.): শহর ও গ্রামীণ জীবনধারার মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু বৈষম্য নয়। তামিলনাড়ুর ডিন্ডিগুলে গান্ধীগ্রাম গ্রামীণ ইনস্টিটিউটের ৩৬ তম সমাবর্তন অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, গ্রামগুলি আত্মনির্ভরশীল হয়ে উঠুক এটাই চেয়েছিলেন মহাত্মা গান্ধী এবং গান্ধীজির আদর্শ থেকেই গ্রামীণ উন্নয়নের দৃষ্টিভঙ্গি পেয়েছি আমরা। প্রধানমন্ত্রী বলেছেন, শহর ও গ্রামীণ জীবনধারার মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু বৈষম্য নয়। দেশ বর্তমানে বৈষম্যের অবসান ঘটাতে কাজ করছে। গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, উন্নয়ন পৌঁছে যাচ্ছে মানুষের দোরগোড়ায়।

প্রধানমন্ত্রী এদিন গান্ধীজিকে স্মরণ করে বলেছেন, সঠিক স্যানিটেশন নিশ্চিত করার বিষয়ে উদ্বিগ্ন ছিলেন গান্ধীজি। এই লক্ষ্যে আমাদের সরকার সম্পূর্ণ গ্রামীণ স্যানিটেশন কভারেজ, ৬ কোটির বেশি ট্যাপ ওয়াটার সংযোগ এবং ২.৫ কোটিরও বেশি বিদ্যুৎ সংযোগ প্রদান করেছে। মোদীর কথায়, গ্রামীণ এলাকার ভবিষ্যতের জন্য টেকসই কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার আমদানির উপর দেশের নির্ভরতা কমাযর ফলে প্রাকৃতিক চাষের প্রতি ব্যাপক উৎসাহ বেড়েছে। এটি মাটি এবং মানুষের স্বাস্থ্যের জন্যও ভাল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, রাজ্যপাল আর এন রবি প্রমুখ।

Releated Posts

সংসদ অচল করে দিচ্ছে বিরোধীরা, প্রশ্নফাঁস ইস্যুতে ‘বাছাই করা প্রতিবাদ’-এর অভিযোগ বিজেপির

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): চলতি বর্ষাকালীন অধিবেশনে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্য বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি।…

ByByNews Desk Aug 4, 2026

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, এ বছরেই ৩৫টি ঘটনায় প্রাণহানি ৩১ জনের

শ্রীনগর, ৪ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের গ্রীষ্ম জম্মু ও কাশ্মীরের মানুষের কাছে দীর্ঘদিন দুঃসহ স্মৃতি হয়ে থাকবে। কারণ,…

ByByNews Desk Aug 4, 2026

২০৩০ সালের মধ্যে ১০ হাজার জিআই নিবন্ধনের লক্ষ্য ভারতের, এফটিএ-র মাধ্যমে বাড়বে আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০ হাজার ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধনের লক্ষ্য নিয়েছে ভারত। একই সঙ্গে…

ByByNews Desk Aug 4, 2026

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026
Scroll to Top