News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভুবনেশ্বরে নিজের স্কুল, হোস্টেল পরিদর্শন করে আবেগপ্রবণ রাষ্ট্রপতি মুর্মু
Image

ভুবনেশ্বরে নিজের স্কুল, হোস্টেল পরিদর্শন করে আবেগপ্রবণ রাষ্ট্রপতি মুর্মু

ভুবনেশ্বর, ১১ নভেম্বর (হি.স.) : নিজের স্কুল পরিদর্শন করে খুব আনন্দিত ও আবেগপ্রবণ হয়ে পড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি ১৯৭০ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত অষ্টম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন।

শুক্রবার রাষ্ট্রপতি কুন্তলা কুমারী সাবত উপজাতী ছাত্রাবাসের হোস্টেল কক্ষটিও পরিদর্শন করেন যেখানে তিনি ছিলেন এবং পড়াশোনা করেছিলেন। তার স্কুলের দিনের স্মৃতি মনে করে তার ব্যবহৃত হোস্টেল রুমের কাঠের বিছানায় কিছু সময় বসেছিলেন।
রাষ্ট্রপতি মুর্মু যে হোস্টেলে থাকতেন সেটিকে স্কুল কর্তৃপক্ষ নতুন করে দিয়েছে। হোস্টেলের ঘরের দেওয়ালে ঝুলন্ত সহপাঠীদের সাথে তার ছবি দেখে মুর্মু আনন্দিত হন। তিনি স্কুলে তাঁর ১৩ জন সহপাঠীর সঙ্গে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা করেন এবং আলাপ-আলোচনা করেন।

তাঁর স্কুলের সহপাঠীরাও খুব আবেগপ্রবণ হয়ে বলেন, তারা গর্বিত বোধ করে যে সে তাদের নাম এবং স্কুলের দিনের স্মৃতি মনে রাখতে পারে। রাষ্ট্রপতি তাদের সঙ্গে একটি ছবি তোলেন এবং তাদের রাজভবনে আমন্ত্রণ জানান।
তার সমস্ত সহপাঠী বলেন, তারা রাষ্ট্রপতি মুর্মু সঙ্গে আরও কিছু সময় কাটাতে চান। কিন্তু তার ব্যস্ত সময়সূচী এবং প্রোটোকলের কারণে তারা খুব বেশি কথা বলতে পারেনি এবং রাষ্ট্রপতির সাথে সময় কাটাতে পারেনি।

Releated Posts

নিউইয়র্কে বিনিয়োগকারীদের সামনে ভারতের সংস্কারভিত্তিক প্রবৃদ্ধির কাহিনি তুলে ধরলেন নির্মলা সীতারামন

নিউইয়র্ক, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সংস্কারভিত্তিক প্রবৃদ্ধির কাহিনি তুলে ধরে বিনিয়োগকারীদের দেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-সেশেলসের সংসদীয় সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও সেশেলসের মধ্যে সংসদীয় আদান-প্রদান ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।…

ByByNews Desk Sep 2, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেসের ৭০ ‘জেন জি’ প্রার্থী

জয়পুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে নতুন প্রজন্মের মুখকে গুরুত্ব দিল বিজেপি ও কংগ্রেস। রাজ্যের পাঁচটি প্রধান…

ByByNews Desk Sep 2, 2026

‘সস্তা ও লজ্জাজনক কাজ’, এসসিও-র সম্পাদিত ছবি নিয়ে পাকিস্তানকে তোপ বিজেপি ও সমাজবাদী পার্টির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকের একটি সম্পাদিত ছবি প্রকাশ করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতরকে তীব্র…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top