News Flash

  • Home
  • প্রধান খবর
  • যাবতীয় প্রস্তুতি সম্পন্ন; পার্বত্য রাজ্য হিমাচলে শনিবার ভোটগ্রহণ, ভাগ্যপরীক্ষা ৪১২ জন প্রার্থীর
Image

যাবতীয় প্রস্তুতি সম্পন্ন; পার্বত্য রাজ্য হিমাচলে শনিবার ভোটগ্রহণ, ভাগ্যপরীক্ষা ৪১২ জন প্রার্থীর

শিমলা, ১১ নভেম্বর (হি.স.): হিমাচল প্রদেশে শনিবার, ১২ নভেম্বর বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ৬৮টি আসনের হিমাচল প্রদেশ বিধানসভার ভোটগ্রহণ হবে এক দফাতেই, আগামী ৮ ডিসেম্বর ফল ঘোষণা। পাহাড়ি এই রাজ্যে লড়াই মূলত দ্বিমুখী, বিজেপি ও কংগ্রেসের মধ্যে, তবে লড়াইয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও। সেই অর্থে ত্রিমুখী লড়াইও বলা যেতে পারে। এছাড়াও সিপিআই (এম), বহুজন সমাজ পার্টি ও সিপিআইও প্রতিদ্বন্দ্বিতা করছে। শনিবার সকাল আটটা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

হিমাচল প্রদেশের ৬৮টি বিধানসভা আসনের জন্য ৫৫ লক্ষেরও বেশি ভোটার এবার ভোট দেবেন, যার মধ্যে ১.৮৬ লক্ষ প্রথমবারের ভোটার এবং ১.২২ লক্ষ ৮০-র বেশি বয়সী ভোটার। গত কয়েক দশক ধরেই হিমাচলে ক্ষমতার পালাবদলের রাজনৈতিক ধারা রয়েছে। ২০১৭-য় কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে শিমলার কুর্সি দখল করেছিল বিজেপি। বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা ৪৫ এবং কংগ্রেস ২২ ও সিপিএম ১। হিমাচল প্রদেশে পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তনের রীতির অবসান চাইছে বিজেপি। কংগ্রেস অবশ্য পালা বদলের জন্য সবরকম চেষ্টা চালিয়ে গিয়েছে নির্বাচনী প্রচারে।
৬৮টি আসনে শনিবার ভাগ্যপরীক্ষা হবে ৪১২ জন প্রার্থীর। তাঁদের মধ্যে ২৪ জন মহিলা। বিজেপি ও কংগ্রেস ৬৮টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে, আম আদমি পার্টি ৬৭টি আসনে প্রার্থী দিয়েছে। সিপিআই (এম) ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, বহুজন সমাজ পার্টি ৫৩টি আসনে, সিপিআই একটি আসনে ও অন্যান্যরা ৪৫টি আসনে। নির্দল প্রার্থীর সংখ্যা ৯৯।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top