News Flash

  • Home
  • দেশ
  • জেল থেকে বেরিয়ে শিন্দে-ফড়নবীস সরকারের কিছু সিদ্ধান্তকে স্বাগত জানালেন সঞ্জয় রাউত
Image

জেল থেকে বেরিয়ে শিন্দে-ফড়নবীস সরকারের কিছু সিদ্ধান্তকে স্বাগত জানালেন সঞ্জয় রাউত

মুম্বই, ১০ নভেম্বর (হি.স.) : জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বৃহস্পতিবার সঞ্জয় রাউত রাজ্যের শিন্দে-ফড়নবীস সরকারের কিছু সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরেকে উপযুক্ত জবাব দিয়েছেন।

সঞ্জয় রাউত বলেন, তিনি যখন জেলে ছিলেন, রাজ ঠাকরে বলেছিলেন যে সঞ্জয় রাউত এখন একান্তে কথা বলার অভ্যাস করুন, দেওয়ালের সাথে কথা বলার অভ্যাস করুন। তার জানা উচিত, আদালত নিজেই গ্রেফতার অবৈধ ঘোষণা করেছেন। সঞ্জয় রাউত বলেন, তিনি গত তিন মাসে অনুভব করেছেন যে একজন নির্দোষের জন্য জেলে থাকা কতটা বেদনাদায়ক। বীর সাভারকরও দুই বছরের জন্য কারারুদ্ধ ছিলেন। লোকমান্য তিলক, অটল বিহারী বাজপেয়ীকেও জেলে থাকতে হয়েছে। রাজনৈতিক জীবনে জেলে যাওয়া বিস্ময়কর কিছু নয়।
সঞ্জয় রাউত বলেন, তিনি আজ উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করতে চলেছেন। দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে দেখা করবেন তিনি। সঞ্জয় রাউত বলেন, তিনি জেলে কাগজ পড়তেন। সরকারের ভালো কাজকে স্বাগত জানাতে হবে। তিনি যখন জেলে ছিলেন, তখন দেবেন্দ্র ফড়নবীস বলেছিলেন যে মহারাষ্ট্রে রাজনৈতিক তিক্ততা বেড়েছে, তা কমানো উচিত। আমরা এটাকে স্বাগত জানিয়েছি। তিনি আরও বলেন যে তিনি ইডি-র বিরুদ্ধে কোনও বিবৃতি দেবেন না, যারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধেও তিনি কথা বলবেন না।

Releated Posts

আরএসএস অনুষ্ঠানে যোগ দেওয়া কেরলের উপাচার্যদের পদত্যাগ দাবি ভেনুগোপালের

তিরুবনন্তপুরম, ১৫ জুন: কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে. সি. ভেনুগোপাল সোমবার কেরলের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা…

ByByNews Desk Jun 15, 2026

বিদেশি বিনিয়োগ টানতে আরও পদক্ষেপ নেবে কেন্দ্র: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশে আরও বেশি বিদেশি পুঁজি আকৃষ্ট করতে কেন্দ্র সরকার শীঘ্রই নতুন পদক্ষেপ গ্রহণ করবে…

ByByNews Desk Jun 15, 2026

কুরিয়ার সংস্থার মাধ্যমে গাঁজা পাচারের চক্র ভাঙল এনসিবি, উত্তরপ্রদেশে ১২৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

গোরখপুর, ১৫ জুন (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স…

ByByNews Desk Jun 15, 2026

‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের আবর্জনা থেকে তুলে এনেছিলেন, তাঁরাই এখন বিশ্বাসঘাতকতা করছেন’: রামগোপাল যাদব

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়া ২০ জন ‘বিদ্রোহী’…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top