News Flash

  • Home
  • প্রধান খবর
  • জ্ঞানবাপী মসজিদের শিবলিঙ্গ রক্ষার শুনানি শুক্রবার, নয়া বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টের
Image

জ্ঞানবাপী মসজিদের শিবলিঙ্গ রক্ষার শুনানি শুক্রবার, নয়া বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদের ওজুখানার জলাধারে শিবলিঙ্গের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদনের শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করছে সুপ্রিম কোর্ট। শুক্রবার বিকেল ৩টেয় সেই নতুন বেঞ্চে মামলার শুনানি হতে পারে বলে শীর্ষ আদালত সূত্রের খবর। জ্ঞানবাপী মামলায় হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন বৃহস্পতিবার জানিয়েছেন, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এ বার জ্ঞানবাপী মামলার শুনানি হবে।গত ১৭ মে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দিতে পারে বারাণসীর আদালত। কিন্তু কোনও ভাবেই মসজিদে নমাজ বন্ধ করা যাবে না। সেই অন্তর্বর্তী নির্দেশের সময়সীমা শুক্রবার শেষ হচ্ছে।

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্ট মাসে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপীর ‘মা শৃঙ্গার গৌরী’ (ওজুখানা ও তহখানা-সহ) এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজার্চনার অনুমতি চেয়েছিলেন বারাণসী দায়রা আদালতে।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top