News Flash

  • Home
  • দেশ
  • পঞ্জাবের ফরিদকোটে ডেরা সচ্চা সৌদা অনুগামীকে গুলি করে খুন, আহত হয়েছেন আরও ৩ জন

পঞ্জাবের ফরিদকোটে ডেরা সচ্চা সৌদা অনুগামীকে গুলি করে খুন, আহত হয়েছেন আরও ৩ জন

ফরিদকোট, ১০ নভেম্বর (হি.স.): পঞ্জাবের ফরিদকোটে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন ডেরা সচ্চা সৌদা অনুগামী প্রদীপ সিং। বৃহস্পতিবার ফরিদকোটের কোটকাপুরায় দু’টি মোটরবাইকে এসে পাঁচজন দুষ্কৃতী ওই ডেরা অনুগামীকে গুলি করে খুন করেছে। এদিন সকালে নিজের দোকানে যাওয়ার সময় প্রদীপ সিংকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা।

বুর্জ জওহর সিং ওয়ালার একটি গুরুদ্বার থেকে গুরু গ্রন্থ সাহেবের একটি ‘বীর’ চুরির মামলায় প্রদীপ সিং অভিযুক্ত ছিলেন। ঘটনাটি ২০১৫ সালের। তিনি জামিনে মুক্ত ছিলেন। দুষ্কৃতীদের হামলায় আহত হয়েছেন আরও ৩ জন। ফরিদকোট রেঞ্জের আইজি প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, ফরিদকোটের কোটকাপুরায় দুষ্কৃতীদের গুলিতে প্রদীপ সিং নামে একজনের মৃত্যু হয়েছে ও ৩ জন আহত হয়েছেন। তাঁরা নিরাপত্তারক্ষী পাল্টা গুলি চালায়। আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি ও তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

গণনার দায়িত্বে থাকা আধিকারিকদের তথ্য ফাঁসের অভিযোগ, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ মে (আইএএনএস): ভোটগণনার দায়িত্বে থাকা কিছু আধিকারিক তাঁদের ডিউটির বিবরণ বাইরে প্রকাশ করছেন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk May 3, 2026

বাণিজ্যিক এলপিজি দামের জেরে তামিলনাড়ুতে হোস্টেল-পি.জি ভাড়া বাড়ছে ৫ মে থেকে

চেন্নাই, ৩ মে (আইএএনএস): বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের ঊর্ধ্বগতির প্রভাবে তামিলনাড়ু জুড়ে হোস্টেল ও পেয়িং গেস্ট (পি.জি) আবাসনের…

ByByNews Desk May 3, 2026

জবলপুর ক্রুজ দুর্ঘটনা: শেষ নিখোঁজের দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৩

ভোপাল/জবলপুর, ৩ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুর জেলার বার্গি ড্যামে নৌকাডুবি-কাণ্ডে শেষ নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর রবিবার…

ByByNews Desk May 3, 2026

উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ ভারতীয় নাবিক দেশে ফিরেছেন, ভারতীয় পতাকাবাহী জাহাজ নিরাপদ: কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top