News Flash

  • Home
  • দিনের খবর
  • ক্রিক্রেটার রবীন্দ্রর স্ত্রী পেলেন টিকিট, জামনগর উত্তর থেকে ভোটে লড়বেন রিভাবা
Image

ক্রিক্রেটার রবীন্দ্রর স্ত্রী পেলেন টিকিট, জামনগর উত্তর থেকে ভোটে লড়বেন রিভাবা

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): ক্রিক্রেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী নয়, নরেন্দ্র মোদীর ভক্তই বড় পরিচয় তাঁর, সেই রিভাবা জাদেজা এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন গুজরাট বিধানসভা নির্বাচনে। আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচনে রিভাবাকে জামনগর উত্তর আসনের প্রার্থী করেছে বিজেপি। বৃহস্পতিবার রবীন্দ্রর স্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে।

নিজেকে সক্রিয় রাজনীতিবিদ বলে পরিচয় দেন রিভাবা। রাজনীতির প্রয়োজনে মাঠে ময়দানে নেমে পড়তেও দ্বিধা করেননি, করেন না। নিজেকে রাজপুত নারী বলে পরিচয় দিতে পছন্দ করেন রিভাবা। নিজের সম্প্রদায়ের প্রতি তাঁর একটা জোরালো আবেগ রয়েছে। রিভাবার রাজনীতিতে পদার্পণ সেই আবেগ থেকেই। রিভাবার বয়স তখন ২৮। তত দিনে জাদেজার সঙ্গে বিয়েও হয়ে গিয়েছে। কোলে বছর খানেকের কন্যাসন্তান। সক্রিয় রাজনীতিতে সেই থেকেই হাঁটা শুরু রিভাবার। যা আজ তাঁকে এনে দাঁড় করিয়েছে গুজরাট বিধানসভা নির্বাচনে এক উন্নততর রাজনৈতিক কেরিয়ারের সামনে।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top