News Flash

  • Home
  • খেলা
  •  দিল্লিতে বিজয় হাজারে :  একদিন বিশ্রামের পর রাজ্য দলের চূড়ান্ত প্রস্তুতি শুরু
Image

 দিল্লিতে বিজয় হাজারে :  একদিন বিশ্রামের পর রাজ্য দলের চূড়ান্ত প্রস্তুতি শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর।। একদিন বিশ্রামের পর শুরু হলো চূড়ান্ত প্রস্তুতি। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে সাফল্য পাওয়ার জন্য। বুধবার সকালে প্রায় সাড়ে ৩ ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। নেটে অনুশীলন করার সময় কড়া নজর ছিলো কোচ ভাস্কর পিল্লাই এর। প্রস্তুতি ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে যা ভুল হয়েছিলো ব্যাটসম্যানদের তা এদিন শুধরে নেওয়ার চেষ্টা করেছেন কোচ। আসরে ত্রিপুরার প্রথম ম্যাচ ১২ নভেম্বর। ওই দিন ত্রিপুরার প্রতিপক্ষ উত্তর প্রদেশ। এরপর যথাক্রমে ১৩ নভেম্বর হায়দরাবাদ, ১৫ নভেম্বর চন্ডিগড়, ১৭ নভেম্বর হিমাচল প্রদেশ, ১৯ নভেম্বর গুজরাট,২১ নভেম্বর সৌরাষ্ট এবং ২৩ সেপ্টেম্বর মনিপুরের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। রাজ্য দলের ম্যানেজার সুমন্ত দেবরায় বলেন, প্রতিপক্ষ দলগুলোকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে ছেলেরা তৈরী হচ্ছে। আশাকরি ভালো খেলা হবে। প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী হলেও ভয় পাচ্ছে না আমাদের ক্রিকেটাররা। প্রতিটি দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে বদ্ধপরিকর রাজ্যদলের প্রতিটি ক্রিকেটার। ত্রিপুরা দল:‌ঋদ্ধিমান সাহা (‌অধিনায়ক), রজত দে (‌সহ অধিনায়ক), বিক্রম কুমার দাস, মণিশঙ্কর মুড়াসিং, রাণা দত্ত, অজয় সরকার,বিশাল ঘোষ, পারভেজ সুলতান, চিরঞ্জীৎ পাল, উদীয়ান বসু, জয়দীপ বনিক, অমিত আলি, সঞ্জয় মজুমদার, জয়দীপ ভট্টাচার্য, অভিজিৎ সরকার, কৃতিদীপ্ত দাস, সম্রাট সিনহা, সুদীপ চ্যাটার্জি এবং দীপক ক্ষাত্রী। ম্যানেজার:‌ সুমন্ত দেবরায়, কোচ ভাস্কর পিল্লাই, সহকারি কোচ:‌কিশোর মুহুরী, দেবব্রত চৌধুরি, ট্রেণার:‌ অবিনভ শঙ্কর নারায়ন, ফিজিও:‌ রবীন্দ্র কুমার,থ্রো ডাউন স্পেশালিস্ট:‌ এ জয়ন্ত অশোক, মেসার:‌ বিশাল দিক্ষিত এবং ভিডিও অ্যানালাইসিস:‌ অভিজিৎ চক্রবর্তী।   ‌‌  ‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top