News Flash

  • Home
  • খেলা
  • কোচ বিহার ট্রফি ২য় ম্যাচ খেলতে ত্রিপুরার ক্রিকেটাররা এখন কলকাতায়কোচ বিহার ট্রফি ২য় ম্যাচ খেলতে
Image

কোচ বিহার ট্রফি ২য় ম্যাচ খেলতে ত্রিপুরার ক্রিকেটাররা এখন কলকাতায়কোচ বিহার ট্রফি ২য় ম্যাচ খেলতে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর। আসরের প্রথম ম্যাচে পরাজয়ের পর পশ্চিম বঙ্গে গেলেন ত্রিপুরার ক্রিকেটাররা। বাংলার বিরুদ্ধে খেলার জন্য। অনূর্ধ্ব-‌১৯ কোচবিহার ট্রফি ক্রিকেটে। ১২-‌১৫ নভেম্বর কল্যাণীতে হবে ম্যাচটি। ওই ম্যাচে খেলার জন্য বুধবার সকালের বিমানে কলকাতা গেলেন আনন্দ ভৌমিক-‌রা। আজ সকালে কল্যাণী স্টেডিয়ামের বাইরে হবে ত্রিপুরা দলের অনুশীলন। জানালেন ত্রিপুরা দলের ম্যানেজার পিক্লু রায়। ঘরের মাঠে চন্ডিগড়ের বিরুদ্ধে ৮ উইকেটে পরাজিত হওয়ার পর মানসিকভাবে অনেকটা ভেঙ্গে পড়েছেন ত্রিপুরার ক্রিকেটাররা। মূলত প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ের অন্যতম কারন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। ব্যর্থতা ভুলে শক্তিশালী বাংলার বিরুদ্ধে কতটা ঘুরে দাড়াতে পারবে তা নিয়েই রয়েছে সংশয়। তবে ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট মনে করছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে ছেলেরা বাংলার বিরুদ্ধে ঘুরে দাড়াবেই। আর ওই আত্মবিশ্বাসই দলের প্রতিটি ক্রিকেটারের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন টিম ম্যানেজমেন্ট।‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top