News Flash

Image

ঢোলাহাটে অস্বাভাবিক মৃত্যু গৃহবধূর

ঢোলা, ৯ নভেম্বর (হি. স.) : এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। বুধবার ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত বৈকন্ঠপুর গ্রামে। বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় রেহেনা বিবি নামে বছর আঠেরোর ওই গৃহবধূকে পরিবারের সদস্যরা উদ্ধার করে। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সঠিক কি কারণে এই মৃত্যু হল সে বিষয়ে তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পারিবারিক অশান্তির জেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে রেহেনা। পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে গুরুদাসপুর হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক। যদিও শেষ পর্যন্ত রেহেনার স্বামীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে আরও তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top