News Flash

  • Home
  • খেলা
  •  নির্বাচন দপ্তরের উদ্যোগে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত
Image

 নির্বাচন দপ্তরের উদ্যোগে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর।। গণতন্ত্রের ভিত কে মজবুত করতে নির্বাচন দপ্তরের যথেষ্ট ভূমিকা রয়েছে। এর জন্য চাই জনগণের সার্বিক অংশগ্রহণ। বিশেষ করে এই থিমকে সামনে রেখেই নির্বাচন দপ্তর ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আজ, বুধবার শহরে এক সাইকেল র‍্যালির আয়োজন করেছিল। রাজপথে ১৪ কিলোমিটার দূরত্বের সাইকেল র‍্যালিতে বিভিন্ন বয়সের প্রায় ৩ শতাধিক সাইকেল আরোহী অংশগ্রহণ করেন। সাইকেল আরোহীরা উমাকান্ত স্টেডিয়ামের সামনে থেকে সাইকেল রেলি শুরু করে। আগরতলা চিফ ইলেক্টরেল অফিসার এবং পশ্চিম জেলার জেলাশাসক পতাকা নেড়ে সাইকেল র‍্যালির সূচনা করেন। এই সাইকেল র‍্যালিতে অংশ নিয়ে বিভিন্ন বয়সের সাইকেল আরোহীরা রাস্তায় চলাচলের বিভিন্ন বিধি নিষেধ সম্পর্কেও জ্ঞাত হতে পেরেছে। পাশাপাশি জনগণের সার্বিক অংশগ্রহণে যে এক মজবুত গণতান্ত্রের ভিত গড়া যায়, সেই সম্পর্কেও সম্যক ধারণা নিতে পেরেছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top