News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা বাঁচাও-ভারত জোড়ো কর্মসূচি সফল করতে কংগ্রেসের প্রস্তুতি সভা
Image

ত্রিপুরা বাঁচাও-ভারত জোড়ো কর্মসূচি সফল করতে কংগ্রেসের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ সর্ব ভারতীয় কংগ্রেসের ভারত জুড়ো কর্মসূচির অঙ্গ হিসাবে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে করা হবে ভারত জুড়ো ত্রিপুরা বাচাও যাত্রা৷ বুধবার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক৷সর্ব ভারতীয় কংগ্রেসের উদ্যোগে দেশ জুড়ে চলছে ভারত জুড়ো কর্মসূচী৷ এই ভারত জুড়ো কর্মসূচির অঙ্গ হিসাবে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ভারত জুড়ো ত্রিপুরা বাচাও যাত্রার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ ১৯ নভেম্বর এই ভারত জুড়ো ত্রিপুরা বাচাও যাত্রার সুচনা হবে৷ এই ভারত জুড়ো ত্রিপুরা বাচাও যাত্রাকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বুধবার রাজধানীর মাণিক্য কনক্লেভে অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক৷ বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক সুদিপ রায় বর্মণ, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা সহ অন্যান্যরা৷ এক সাক্ষাৎকারে বিধায়ক সুদিপ রায় বর্মণ জানান প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ১৯ নভেম্বর শুরু হবে ভারত জুড়ো ত্রিপুরা বাচাও যাত্রা৷ ত্রিপুরার মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই যাত্রা করা হবে৷ গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, এবং ত্রিপুরার মানুষকে বাঁচানোর জন্য এই যাত্রার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি৷এইদিনের প্রস্তুতি বৈঠকে প্রদেশ কংগ্রেস কমিটির সকল সদস্য সদস্যাদের পাশাপাশি জেলা ও ব্লক কংগ্রেস স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন৷ ভারত জুড়ো ত্রিপুরা বাচাও যাত্রাকে সফল করার জন্য এইদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top