News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রশাসনের ব্যর্থতাকে সামনে রেখে বিক্ষোভ বিজেপির
Image

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রশাসনের ব্যর্থতাকে সামনে রেখে বিক্ষোভ বিজেপির

সোনারপুর, ৯ নভেম্বর (হি. স.) : রাজ্যে ক্রমাগত খারাপ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। একের পর এক এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে মানুষের। দক্ষিন ২৪ পরগনার মধ্যে সব থেকে খারাপ অবস্থা রাজপুর সোনার পুরসভা এলাকায়। সেখানেও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ রাজ্য সরকার, এমনটাই অভিযোগ বিজেপির। আর সেই অভিযোগ তুলে বুধবার দুপুরে দক্ষিন ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার প্রধান কার্যালয় হরিনাভীতে বিক্ষোভ দেখালো বিজেপি যুব মোর্চা। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানান বিক্ষোভকারীরা।

বিজেপির অভিযোগ, দিনের পর দিন এলাকায় ডেঙ্গু পরিস্থিতি খারাপ হলেও পুরসভা সেভাবে কোন ব্যবস্থাই গ্রহণ করছে না। এমনকি যে ব্লিচিং ছড়ানো হচ্ছে এলাকায় তা আসলে আটা ছাড়া কিছুই নয় বলেও অভিযোগ বিজেপির। বিজেপির বারুইপুর সাংগঠনিক জেলার সভাপতি উত্তম কর এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “ ক্রমাগত ডেঙ্গু পরিস্থিতি খারাপ হলেও রাজপুর সোনারপুর পুরসভার তরফে কোন উদ্যোগই গ্রহণ করা হচ্ছে না। ঠিকমতো এলাকায় ব্লিচিংও ছড়ানো হচ্ছে না। কিছু কিছু এলাকায় ব্লিচিংয়ের পরিবর্তে আটা ছড়ানো হচ্ছে।” এমনকি মশা মারার তেলের বদলে জল দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। বিজেপির এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাস। তিনি বলেন, “ পুরসভা ক্রমাগত এই পরিস্থিতির উপর নজর রাখছে এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। সরকারি নির্দেশ অনুযায়ী যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় এলাকায়।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top