News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোটার তালিকা সংশোধনের লক্ষ্যে সচেতনতার র্যালী আগরতলায়
Image

ভোটার তালিকা সংশোধনের লক্ষ্যে সচেতনতার র্যালী আগরতলায়

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷   ভোটার তালিকা সংক্ষিপ্ত সংশোধনের লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর আগরতলা শহরে নির্বাচন দপ্তরের উদ্যোগে এক সচেতনতামূলক বাইসাইকেল রেলি সংঘটিত করা হয়৷ আগামী ১৫ই মার্চ রাজ্য বিধানসভার সময়সীমা শেষ হচ্ছে৷ এর আগেই বিধানসভা নির্বাচন সংগঠিত করা সহ নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ করতে হবে৷ নির্বাচন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে৷ অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব সম্পূর্ণ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷ এ সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার রাজ্য নির্বাচন দপ্তরে সর্বদলীয় বৈঠক করা হয়৷ ৯ নভেম্বর বুধবার খসড়া ভোটার তালিকা সংক্ষিপ্ত সংশোধনীর লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়৷ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা এবং যারা মৃত কিংবা সংশ্লিষ্ট ভোটার কেন্দ্র এলাকায় নেই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন দপ্তর৷ এসব বিষয়ে ভোটারদের মধ্যে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বুধবার সকালে আগরতলা শহরে নির্বাচন দপ্তরের উদ্যোগে এক বাইসাইকেল রিয়েলি সংগঠিত করা হয়৷
 সাইকেল রেলির উদ্বোধন করেন ইলেকশন কমিশনার কিরন গিত্তে৷ রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনের রেলিতে৷ পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার সহ পৌর নিগমের কমিশনার ও অন্যান্য আধিকারিক সহ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে  এই সচেতনতামূলক বাইসাইকেল রেলিতে৷ রেলির সূচনা করে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক বলেন যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তাদের প্রত্যেককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে৷ এছাড়া যাদের বয়স এখনো ১৮ বছর পূরণ হয়নি অথচ জানুয়ারি মাসেই তাদের বয়স ১৮ বছর পূরণ হবে তাদের নামও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top