News Flash

  • Home
  • দিনের খবর
  • সশস্ত্র পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে: রাজনাথ সিং
Image

সশস্ত্র পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.) : সেনাবাহিনীকে যেকোনও ধরনের সশস্ত্র পরিস্থিতি মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং এজন্য অপারেশনাল প্রস্তুতি সর্বদা কঠোর এবং সতর্ক থাকতে হবে বলে মনে করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

বুধবার শীর্ষ সেনা কমান্ডারদের একটি সম্মেলনে ভাষণ দেন তিনি। সীমান্ত পাহারা, সন্ত্রাস দমন এবং প্রয়োজনে প্রশাসনকে সহযোগিতা করার ক্ষেত্রে বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি জোর দিয়ে বলেন, দেশের এক কোটিরও বেশি জনসংখ্যা সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা রাখে এবং সেনাবাহিনীই দেশের সবচেয়ে নির্ভরযোগ্য সংস্থা। তিনি আরও বলেন, “সেনাবাহিনী ও এর নেতৃত্বের ওপর আমার পূর্ণ আস্থা আছে।
সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অপারেশনাল প্রস্তুতি এবং সক্ষমতার জন্য প্রশংসা করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এটি একটি সন্তুষ্টি এবং আনন্দের বিষয় যে সেনাবাহিনী শিল্পের সঙ্গে সহযোগিতায় অত্যাধুনিক প্রযুক্তির বিকাশের প্রচেষ্টা ত্বরান্বিত করছে। এটি স্বনির্ভরতার পাশাপাশি স্বদেশীকরণের শক্তিতে সামরিক আধুনিকতাকে শক্তিশালী করবে। সেনাবাহিনী দেশের নিরাপত্তা এবং জাতীয় সার্বভৌমত্ব নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত।

সোমবার শীর্ষ সামরিক কমান্ডারদের একটি পাঁচ দিনের সম্মেলন শুরু হয়েছে যেখানে পূর্ব লাদাখে চিনের সাথে সামরিক অস্থিরতা সহ বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ এবং তাদের মোকাবেলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। ভবিষ্যতের চাহিদা বিবেচনা করে সেনাবাহিনীকে শক্তিশালী ও সক্ষম করার বিষয়েও গভীর আলোচনা হয়।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top