News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডালখোলায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু ব্যক্তির
Image

ডালখোলায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু ব্যক্তির

ডালখোলা, ৯ নভেম্বর (হি.স.) : উত্তর দিনাজপুরের ডালখোলা রেল গেট সংলগ্ন এলাকার রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম ফরমুজ আলম (৫৫)। বাড়ি বিহারের কাটিহার জেলার বলরামপুর থানার বাগডোগড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে ডাউন রাজধানী এক্সপ্রেস ডালখোলা স্টেশন ঢোকার সময় ওই ব্যক্তি গোরু নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তি ও তাঁর সঙ্গে থাকা গবাদি পশুটির। দুর্ঘটনার জেরে প্রায় দুই মিনিট ডালখোলা স্টেশনে রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে। যদিও ঘটনার সঙ্গে সঙ্গে ডালখোলা জিআরপিএফ তৎপরতার সঙ্গে দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top