News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়গ্রামে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার
Image

ঝাড়গ্রামে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার

ঝাড়গ্রাম, ৮ নভেম্বর ( হি. স.) : মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলার জামবনী থানার বালিজুড়ি ক্যানেল এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় মানুষজনেরা ক্যানেলের পাড় দিয়ে যাতায়াত করার সময় পচাগলা মৃতদেহটি ভাসতে দেখেন। এরপর জামবনী থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। ক্যানেলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা ফসকে ক্যানেলের জলে পড়ে গিয়ে আর উঠে আসতে পারেনি। যার ফলে জলে ডুবে মৃত্যু হয়েছে তার। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির গলায়, হাতে ও পায়ে লোহার বেড়ি লাগানো ছিল বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তির নাম পরিচয় জানার জন্য পাশাপাশি থানা এলাকায় খবর পাঠিয়েছেন পুলিশ।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top