News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাত্রীর সাথে শিক্ষকের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরার, তোলপাড় করবুক
Image

ছাত্রীর সাথে শিক্ষকের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরার, তোলপাড় করবুক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ করবুক পাঞ্জিহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর এক ছাত্রীর সাথে বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল হতেই মহকুমা জুড়ে ছিছি রব উঠেছে৷ ক্ষুব্ধ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সোমবার সকালে বিদ্যালয়ের মূল ফটোকে তালা ঝুলিয়ে দুশ্চ চারিত্রিক ওই শিক্ষকের বহিষ্কারের দাবি জানায়৷ বিদ্যালয় শিক্ষা দপ্তরের গোমতী জেলার ডেপুটি অধিকর্তার মৌখিক আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করে নেয়৷ তবে দুষ চারিত্রিক ওই শিক্ষক বহিষ্কার না হলে ছাত্র-ছাত্রীরা আগামীদিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দিয়ে রাখে৷  বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিযোগ করেন বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক জলেন্দ্র ত্রিপুরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে৷ পাশাপাশি ছাত্রীটিকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে ওই ছাত্রীর সাথে অশ্লীল ভিডিও বানায় দুশ্চ চারিত্রিক ঐ শিক্ষক৷ সম্প্রীতি কিছুদিন আগে ছাত্রী ও শিক্ষকের ওই অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে৷ যার ফলে নাবালিকা মেয়েটি লোকালয়ে মুখ দেখাতে পারছে না৷ অশ্লীল ভিডিওটি সবর্োচ্চ ভাইরাল হয়ে পরায় করবুক পাঞ্জিহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগ করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা৷ যার ফলে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলনের শামিল হয়৷ দুশ্চ চারিত্রিক ওই শিক্ষক জলেন্দ্র ত্রিপুরার বহিষ্কারের দাবিতে তারা ক্লাস বয়কট করে আন্দোলনের নামে৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হলেও তারা তাদের দাবিতে অনড় থাকে৷ অবশেষে ছাত্রছাত্রীদের আন্দোলনের খবর পেয়ে সোমবার দুপুরে করবুকে ছুটে আসেন শিক্ষা দপ্তরের গোমতী জেলার উপ-অধিকর্তা লক্ষণ চন্দ্র দাস৷ ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে কলঙ্কিত শিক্ষক জলেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে শিক্ষা দপ্তরের উপ অধিকর্তার নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়৷ বিদ্যালয় শিক্ষা দপ্তরের উপর অধিকর্তা লক্ষণ চন্দ্র দাস ছাত্র-ছাত্রীদের কাছ থেকে গোটা ঘটনা বিস্তারিতভাবে শুনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন৷ পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে তিনি জানান আগামী দু’’একদিনের মধ্যে অভিযুক্তকে শিক্ষককে অন্যত্র বদলি করে দেওয়া হবে৷ আন্দোলনরত ছাত্রছাত্রীরা আপত্তি জানিয়ে বলেন যে শুধু বদলি করলে চলবে না কলঙ্কিত ওই শিক্ষককে বরখাস্ত করতে হবে৷ ছাত্রছাত্রীরা অভিযোগ করেন ওই শিক্ষক যে বিদ্যালয়ে যাবে সেখানেই এ ধরনের ঘটনা ঘটাতে পারে তাই এ ধরনের দুষারিত্রিক শিক্ষককে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান ছাত্র ছাত্রীরা৷ উপ অধিকর্তা লক্ষণ চন্দ্র দাস ছাত্রছাত্রীদের আশ্বস্ত করেন যে দপ্তর গোটা বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে৷ উপ-অধিকর্তার আশ্বাস পেয়ে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা সোমবারের মতো আন্দোলন প্রত্যাহার করে নিলেও কলঙ্কিত ঐ শিক্ষককে বহিষ্কার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেয় ছাত্র ছাত্রীরা৷ এদিকে খবর নিয়ে জানা যায় ত্রিপুরী সম্প্রদায়ের প্রধান সংগঠন ত্রিপুরা চুবলাই বুথো  জলেন্দ্র ত্রিপুরাকে তার কুকর্মের জন্য আগেও কয়েকবার সতর্ক করে ছিল৷ কিন্তু শিক্ষক জলেন্দ্র ত্রিপুরা তার চারিত্রিক অধঃপতনে কোনরকম লাগাম টানে নি৷ সুকল ছাত্রীর সাথে অশ্লীল ভিডিও প্রকাশ্যে আসায় সোমবার সন্ধ্যায় ত্রিপুরা চুবলাই বুথোর করবুক বিভাগীয় কমিটি সভা করে কেন্দ্রীয় কমিটির সম্মতিক্রমে জলেন্দ্র ত্রিপুরা কে সমাজ থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নিয়েছে৷

Releated Posts

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026

বর্ডার গোলচক্কর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অটোচালকের ঘর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর সংলগ্ন শ্রী দুর্গাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 10, 2026

সীমান্ত বাণিজ্য সহজ করতে বিলোনিয়ায় বিশেষ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ সেপ্টেম্বর: সীমান্ত বাণিজ্যকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে বিলোনিয়া সার্কিট হাউসে আজ…

ByByReshmi Debnath Sep 10, 2026

ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলে জনজাতি অংশের মানুষের কল্যাণ ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: সংগ্রঙমা পূজার রজতজয়ন্তী ব্রু রিয়াং সম্প্রদায়ের অটুট বিশ্বাস, স্বতন্ত্র পরিচয় ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top