News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সড়কের উপর নির্মাণ সামগ্রী, যান দূর্ঘটনায় আশঙ্কাজক এক যুবক
Image

সড়কের উপর নির্মাণ সামগ্রী, যান দূর্ঘটনায় আশঙ্কাজক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ জাতীয় সড়কের উপর নির্মান সামগ্রী ফেলে রাখায় দূর্ঘটনায় কবলে পরে এক বাইক আরোহী৷ঘটনাটি ঘটে উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত অগ্ণিপাশা গ্রামের পাঁচ ওয়ার্ড সংলগ্ণ আসাম আগরতলা জাতীয় সড়কে৷দূর্ঘটনার বিবরনে জানা যায় যে,বিগত দোসরা এপ্রিল ২০২২ ইং তারিখে পানিসাগর বিধানসভার  বিধায়ক বিনয় ভুষন দাসের  হাত ধরে ঘটা  করে মহা ধুমধামে প্রায় ঊনচল্লিশ লক্ষ টাকা ব্যায় নির্ধারিত পাকা আর,সি,সি,কালভার্টটির শিলান্যাস করা হয়েছিল৷ পরবর্তীতে  লোক দেখানো নাটক করে কাজটি শুরু হলেও বিগত প্রায় সাত মাস যাবৎ কাজটি মুখ থুবড়ে পড়ে৷এলাকাবাসীদের দেওয়া তথ্যে অভিযোগ করা হয় যে,কাজটির বরাত প্রাপ্ত ঠিকেদার নির্মল মালাকার ওরফে মনি,বিক্রম দেব এবং অন্য এক জন মিলে কাজ শুরু করলেও হঠাৎ করে কাজটি ফেলে রাখাতে দুই নং এলাকার বসবাসকারীদের অসুবিধার সৃষ্টি হচ্ছে৷এর মধ্যে বিগত প্রায় একমাস যাবৎ ধরে নির্মান কাজে ব্যাবহুত চিপস পাথর এবং বালি এনে অনৈতিক ভাবে জাতীয় সড়কের উপর ফেলে রাখে৷এতে করে জাতীয় সড়কের প্রায় এক তৃতীয়াংশ রাস্তাই চলে গেছে নির্মান সামগ্রীর দখলে৷এমনকি এগুলির কারনে আজ অব্দি চারটি যান দূর্ঘটনা ঘটলেও বরাত প্রাপ্ত ঠিকেদার থেকে শুরু করে স্থানীয় এলাকার নেতৃত্বগনের কোন হেল দুল নেই৷যানা গেছে আজ রাএিতে ধর্মনগর এলাকার বাসিন্দা অশোক দাস পেচারথল থেকে পানিসাগর অভিমুখে আসতে গিয়ে টি,আর,০৫ ডি,৯০৮২ নম্বরের আপাছি বাইক নিয়ে অন্য একটি গাড়িকে পাশ কাটিয়ে যাবার ফলে চিপস পাথরে পিছলে পড়ে দূর্ঘটনার কবলে পড়ে৷দূর্ঘটনার পর পরই সানীয় এলাকার লোকজন ছুটে গিয়ে আহত বাইক চালককে উদ্ধার করে নিকটস্থ ফায়ার সার্ভিসে খবর দেয়৷খবর পাওয়া মাএ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌছায় এবং তরিঘরি আহত অবসায় বাইক চালককে নিয়ে যায় পানিসাগর মহকুমা হাসপাতালে৷ঘটনা স্থলে পৌছায় পানিসাগর থানার পুলিশ এবং দূর্ঘটনা গ্রস্ত বাইকটিকে নিয়ে আসে পানিসাগর থানার পুলিশের হেফাজতে৷বরাত প্রাপ্ত ঠিকেদারগনের অনৈতিক আইন বহির্ভুত কার্য কলাপে গোটা অগ্ণিপাশা এলাকায় গুজন চলছে৷এই নিয়ে স্থানীয় এলাকার জনগন পানিসাগর মহকুমা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top