News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে ৯ নভেম্বর ফের খুলছে প্রাথমিক বিদ্যালয়, বেশ কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার
Image

দিল্লিতে ৯ নভেম্বর ফের খুলছে প্রাথমিক বিদ্যালয়, বেশ কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): বায়ুদূষণ একটু কমতেই দিল্লিতে লাগু হওয়া বেশ কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দিল্লিতে ৯ নভেম্বর থেকে ফের খুলছে প্রাথমিক বিদ্যালয়। তবে, ধ্বংসাবশেষ এবং নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞা এখনও থাকছে।

সোমবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, দিল্লিতে ট্রাক প্রবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বাড়ি থেকে কাজ করার নির্দেশিকাও তুলে নেওয়া হয়েছে, অফিসেই সমস্ত কর্মী নিয়ে কাজ করা যাবে। মহাসড়ক, সড়ক, ফ্লাইওভার, ওভারব্রিজ, পাইপলাইন, বিদ্যুৎ সঞ্চালন সংক্রান্ত নির্মাণ কাজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে।
দিল্লির পরিবেশ মন্ত্রী আরও জানিয়েছেন, ৯ নভেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয় ফের খুলবে এবং উন্মুক্ত কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও, কিছু কিছু ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা থাকছে। গোপাল রাই জানিয়েছেন, বিএস III প্রাইভেট পেট্রোলচালিত চার-চাকার গাড়ি এবং বিএস IV ডিজেলচালিত গাড়ির ওপর নিষেধাজ্ঞা জারি থাকছে। ধ্বংসাবশেষ এবং নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞা এখনও থাকছে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top