News Flash

Image

রাঙাপাড়ায় সড়ক দুৰ্ঘটনা, হতাহত দুই

রাঙাপাড়া (অসম), ৬ নভেম্বর (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত রাঙাপাড়ায় ভয়ংকর এক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেকজন গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনা আজ রবিবার নবনির্মিত উড়ালসেতুতে সংঘটিত হয়েছে।

জানা গেছে, এএস ১২ এএফ ৬৫১১ নম্বরের কিয়া মডেলের একটি গাড়ির সঙ্গে একটি মোটর বাইকের সংঘর্ষ হয়। এতে বাইকের এক আরোহী সান্তিয়াজ হর (২০) নামের যুবক উড়ালসেতু থেকে ছিটকে নীচে পড়ে যান। আহত দুজনকে নিয়ে যাওয়া হয় তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে সান্তিয়াজ হর মৃত্যুবরণ করেন। অপর আরোহী ইশাক শাবরের চিকিৎসা চলছে। তবে তাঁরও অবস্থা সংকটজনক বলে জানা গেছে। সূত্রের খবর, হতাহত দুনেই ডাবর কোম্পানি থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন। এদিকে ঘাতক কিয়া গাড়ি ও তার চালক নিশান মোরে আটক করে রাঙাপাড়া থানায় নিয়ে গেছে পুলিশ।

Releated Posts

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top