News Flash

Image

ধনিয়াখালিতে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত তিনজন

হুগলি, ৬ নভেম্বর (হি.স.) : রবিবার সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক ও আহত তিনজন। ঘটনায় হুগলির ধনিয়াখালী থানার চৌতরা এলাকার ঘটনা।

পুলিশ সূত্রে খবর, লরিতে সজোরে ধাক্কা মারে এক বাইকে। মৃতের নাম তুফান রায় (১৮)। জানা গিয়েছে, ধনিয়াখালীর পারামবুয়া থেকে চার যুবক একটি বাইকে চড়ে চৌতারায় যাচ্ছিলেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে তারকেশ্বর বর্ধমান রোড দিয়ে যাওয়া একটি ইট বোঝাই লরিতে সজোরে ধাক্কা মারে তাঁদের বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তুফানের। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ধনিয়াখালি হাসপাতালে ভর্তি করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এদের সকলের বাড়ি পাড়ামবুয়া এলাকায়। এদিকে, এলাকাবাসী অভিযোগ করে জানিয়েছেন, চৌমাথা এলাকায় কোনও ট্রাফিকের ব্যবস্থা নেই। সেই কারণে একাধিক দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে ট্রাফিক ব্যবস্থার প্রয়োজন।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top