News Flash

  • Home
  • খেলা
  • সাকিবের আউট নিয়ে বিতর্ক, শাহিনের তাণ্ডবে মাত্র ১২৭ রানে শেষ বাংলাদেশ
Image

সাকিবের আউট নিয়ে বিতর্ক, শাহিনের তাণ্ডবে মাত্র ১২৭ রানে শেষ বাংলাদেশ

অ্যাডিলেড, ৬ নভেম্বর (হি.স.) : ওপেনার নাজমুল হোসেন শান্তর লড়াকু ৫৪ রানের ইনিংসের পরেও মাত্র ১২৭ রান তুলতে সক্ষম হল বাংলাদেশ। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির পেসের সামনে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশ মিডল অর্ডারের। দুই দলের মাস্ট উইন ম্যাচে আফ্রিদি ৪ উইকেট নিয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, সাকিবের আউটে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত পুরোপুরি ভুল।
রবিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু, অ্যাডিলেডের ব্যাটিং পিচে বাংলাদেশ ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারেননি। ভারতের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলা লিটন দাস এদিন মাত্র ১০ রানে শাহিন আফ্রিদির শিকার হন। পুরো টুর্নামেন্টে ছন্দ খুঁজে বেরানো শাহিন এদিন দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। তবে, বাংলাদেশের ইনিংসের হাল ধরার চেষ্টা করেছিলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। তিনি ৪৮ বলে ৫৫ রান করে ইফতিকার আহমেদের শিকার হন।

তবে, সাকিবের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত মানতে নারাজ সাকিব মাঠের দুই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। শেষে হতাশা প্রকাশ করে তিনি মাঠ ছাড়েন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের তরফেও এনিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, এই ম্যাচ যে দল জিতবে তারাই সেমি-ফাইনালে উঠবে।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top