ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর।।প্রস্তুতির পাশাপাশি ওই রাজ্যের আবহাওয়ার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে আজ দেশের রাজধানীতে উড়ে যাচ্ছেন ঋদ্ধিমান এর নেতৃত্বে ত্রিপুরা দল। দিল্লিতেই ১২ নভেম্বর থেকে শুরু হবে বিজয় হাজারে ট্রফি ক্রিকেট। ওই আসরে অংশ নিতে রবিবার বিকেলের বিমানে দিল্লি যাচ্ছেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুক্রবার দুপুরে রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়েছিলেন রাজ্যদলের ক্রিকেটাররা। ভালো খেলার পাশাপাশি ত্রিপুরার সম্মান রক্ষা করে ফিরে আসার পরমার্শ দেওয়া ক্রিকেটারদের রাজ্য ক্রিকেট সংস্থার পক্ষ থেকে। এবারের আসরে ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন পেশাদার তথা ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। ডেপুটি হিসাবে থাকবেন রজত দে। আসরের প্রথম তিনটি ম্যাচের জন্য ত্রিপুরা দল ঘোষনা করা হয়েছিলো বৃহস্পতিবার। আসরে ১২ নভেম্বর উত্তর প্রদেশ, ১৩ নভেম্বর হায়দরাবাদ, ১৫ নভেম্বর চন্ডিগড়, ১৭ নভেম্বর হিমাচল প্রদেশ, ১৯ নভেম্বর গুজরাট,২১ নভেম্বর সৌরাষ্ট এবং ২৩ সেপ্টেম্বর মনিপুরের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। ঘোষিত ত্রিপুরা দল:ঋদ্ধিমান সাহা (অধিনায়ক), রজত দে (সহ অধিনায়ক), বিক্রম কুমার দাস, মণিশঙ্কর মুড়াসিং, রাণা দত্ত, অজয় সরকার,বিশাল ঘোষ, পারভেজ সুলতান, চিরঞ্জীৎ পাল, উদীয়ান বসু, জয়দীপ বনিক, অমিত আলি, সঞ্জয় মজুমদার, জয়দীপ ভট্টাচার্য, অভিজিৎ সরকার, কৃতিদীপ্ত দাস, সম্রাট সিনহা, সুদীপ চ্যাটার্জি এবং দীপক ক্ষাত্রী। ম্যানেজার: সুমন্ত দেবরায়, কোচ ভাস্কর পিল্লাই, সহকারি কোচ:কিশোর মুহুরী, দেবব্রত চৌধুরি, ট্রেণার: অবিনভ শঙ্কর নারায়ন, ফিজিও: রবীন্দ্র কুমার,থ্রো ডাউন স্পেশালিস্ট: এ জয়ন্ত অশোক, মেসার: বিশাল দিক্ষিত এবং ভিডিও অ্যানালাইসিস: অভিজিৎ চক্রবর্তী

বিজয় হাজারে ট্রফি খেলতে ঋদ্ধিমান-রা শনিবার দিল্লি যাচ্ছেন
Tags:
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















