News Flash

  • Home
  • খেলা
  • আইপিএল অকশন-এর জন্য নাম রেজিস্ট্রিকরণ
Image

আইপিএল অকশন-এর জন্য নাম রেজিস্ট্রিকরণ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর।। আইপিএল-এ খেলতে ইচ্ছুক ত্রিপুরার ক্রিকেটারদের নাম রেজিস্ট্রিকরনের সুযোগ এসেছে। অনূর্ধ্ব ১৯ থেকে শুরু করে সিনিয়র সকল ক্রিকেটারদের যাঁরা বিশেষ করে প্রথম শ্রেণীর অথবা এ-শ্রেণীভুক্ত জাতীয় ক্রিকেটের অন্ততপক্ষে কোনও একটি ম্যাচ খেলেছে, এমন ক্রিকেটাররা নিজেদের নাম রেজিস্টিকরণের সুযোগ পাবে। আগামীকাল থেকে এই নাম রেজিস্ট্রিকরনের কাজ শুরু হবে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। ডিসেম্বরে কোনও এক সময়ে আসন্ন ২০২৩ আইপিএল-এর অকশন হওয়ার কথা রয়েছে। ইচ্ছুক ক্রিকেটারদের অবশ্যই একটি বৈধ এবং কার্যকরী ই-মেইল আইডি থাকতে হবে। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে রেজিস্টিকৃত খেলোয়ারদের বয়স ভিত্তিক একটি নির্দেশিকা রয়েছে, যেমন ক্রিকেটারদের জন্ম সাল ২০০৪ অথবা তার পরে হতে হবে। এ বিষয়ে নাম রেজিস্ট্রিকরণ করতে ইচ্ছুক ক্রিকেটারদের ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ডিজিটাল এন্ড ওয়েব মিডিয়ার এক্সিকিউটিভ চিরঞ্জিব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। টিসিএ-র সচিব তাপস ঘোষ এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top