News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের পারদ-পতন তিলোত্তমায়, হিমেল পরশের সঙ্গে শীতের শিরশিরানি দক্ষিণবঙ্গজুড়ে
Image

ফের পারদ-পতন তিলোত্তমায়, হিমেল পরশের সঙ্গে শীতের শিরশিরানি দক্ষিণবঙ্গজুড়ে

কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): বাতাসে শিরেশিরে ভাব, ঘুম থেকে উঠেই যেন টান ধরছে হাত-পায়ের চামড়ায়। মধ্যরাতে ঘুমের মাঝেই হাত চলে যাচ্ছে শীতাতপনিয়ন্ত্রক যন্ত্রের রিমোটে। সবমিলিয়ে বলাই যেতে পারে শীত অবশেষে এসেই গিয়েছে বঙ্গভূমিতে, তবে জাঁকিয়ে শীত উপভোগ করতে আরও কিছু দিন অপেক্ষা করতে হতে পারে। যাইহোক আগের দিনের তুলনায় কলকাতায় ফের একটু কমেছে তাপমাত্রার পারদ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

শীত কী তবে এসেই গিয়েছে বঙ্গভূমিতে, সে উৎসাহে অবশ্য জল ঢালছেন আবহাওয়াবিদেরা। তাঁরা বলছেন, এত তাড়ার কিছু নেই। সবে তো ৩০-এর কোঠায় নেমেছে তাপমাত্রা। এখনও শীত আসতে ঢের দেরি। উত্তুরে হাওয়ার তেজ বাড়লেই শীত বাড়বে, এখন সেই উত্তুরে হাওয়ারই অপেক্ষা। শুক্রবার সকালে একেবারে পরিষ্কার ছিল কলকাতা ও সংলগ্ন জেলার আকাশ। ভোরের দিকে হালকা শীতের শিরশিরানি অনুভূত হয়েছে।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top