News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুস্থ হয়ে উঠছেন ইমরান খান, পাকিস্তানজুড়ে আন্দোলনের ডাক দিল পিটিআই
Image

সুস্থ হয়ে উঠছেন ইমরান খান, পাকিস্তানজুড়ে আন্দোলনের ডাক দিল পিটিআই

ইসলামাবাদ, ৪ নভেম্বর (হি.স.) : বন্দুকধারীর হামলায় আহত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান হাসপাতালে সুস্থ হয়ে উঠছেন। এরই মধ্যে শুক্রবার পাকিস্তানজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন পিটিআই নেতা আসাদ উমর। ইমরান খানকে গুলির ঘটনায় শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। ইমরান খানের দাবি মেনে না নেওয়ায় জুমার পর এই বিক্ষোভের ডাক দেওয়া হয়।

বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে ইসলামাবাদ অভিমুখী লংমার্চে ইমরানকে গুলি করা হয়। এতে ১০ আহত ও একজন নিহত হন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পাকিস্তানের শওকত খানুম হাসপাতালে চিকিৎসাধীন আছে ইমরান খান। তার চিকিৎসক ফয়সাল সুলতান এএফপিকে বলেন, ইমরান খান এখন অবস্থা ভালোর দিকে। তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের একাধিক নেতা এই হামলার জন্য সরকারকে দায়ী করছে। শুক্রবার জুমার নামাজের পর পাকিস্তানজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে পিটিআই। পিটিআই মহাসচিব আসাদ উমর শুক্রবার এক টুইটে এই বিক্ষোভের ঘোষণা দেন। তিনি লিখেন, ‘ইমরান খানের দাবি না মানা পর্যন্ত এই বিক্ষোভ চলবে।’

আগের দিন এক ভিডিও বক্তব্যে আসাদ উমর বলেছিলেন, হত্যাচেষ্টার নেপথ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা রয়েছেন বলে সন্দেহ করছেন ইমরান খান।

দলের নেতা মিয়া আসলাম ইকবালকে পাশে নিয়ে পিটিআই মহাসচিব আরও বলেন, ‘ইমরান খান বলেছেন, তাঁর কাছে আগে থেকেই তথ্য ছিল, এই লোকগুলো তাঁকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত থাকতে পারেন।’ পিটিআই চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ ওই সামরিক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণেরও দাবি জানান আসাদ উমর। অন্যথায় দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top