News Flash

  • Home
  • খেলা
  • বর্ণাঢ্য অনুষ্ঠানে উমাকান্ত মাঠে অ্যাস্ট্রোটার্ফের উদ্বোধন ও ফ্লাড লাইটের শিলান্যাস হলো

বর্ণাঢ্য অনুষ্ঠানে উমাকান্ত মাঠে অ্যাস্ট্রোটার্ফের উদ্বোধন ও ফ্লাড লাইটের শিলান্যাস হলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর।। দীর্ঘ প্রতীক্ষার পর অ্যাস্ট্রোটার্ফের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। সঙ্গে শিলার নাস হলো ফ্লাড লাইটের ব্যবস্থাপনার। আগামী দু মাসের মধ্যে নৈশালোকেও ফুটবল খেলা সম্ভব হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। রাজধানীর প্রাণকেন্দ্রে ঐতিহ্যমন্ডিত উমাকান্ত মিনি স্টেডিয়ামে সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডের উদ্বোধন এবং ফ্লাড লাইটের শিলান্যাস অনুষ্ঠানে উদ্বোধকের ভূমিকায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়া, প্রধান অতিথি হিসেবে উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, বিশেষ অথিতি হিসেবে রাজ্যের ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী ও মেয়র দীপক সিনহা, সম্মানিত অতিথি হিসেবে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, ক্রীড়া পর্ষদ সচিব অমিত রক্ষিত, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের কার্যকরী সভাপতি প্রণব সরকার, অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকার প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। শুক্রবার বেলা ২:০০ টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ঐতিহাসিক আয়োজনে প্রচুর সংখ্যক ক্রীড়া প্রেমী লোকজনের উপস্থিতিও ছিল লক্ষ্যণীয়। অনুষ্ঠানে বক্তৃতায় প্রত্যেক অতিথিবর্গ আগামী দিনে এই অ্যাস্ট্রোটার্ফ ফুটবল গ্রাউন্ড ঘিরে রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন ঘটবে বলে আশা ব্যক্ত করেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top