News Flash

Image

সততার পরিচয় দিলেন এক অটো চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷  বহিঃরাজ্য থেকে আসা যাএীর হারানো জিনিস ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিয়েছে রাজ্যের এক অটো চালক৷ সততার পরিচয় দিয়েছে এক  অটো চালক৷ অটো চালকের নাম সমীর দাস৷তার বাড়ি যোগেন্দ্রনগর আড়ালিয়া দত্ত পাড়ায়৷ঘটনার বিবরনে জানা যায়, আসাম থেকে আসা এক ব্যক্তি সমীর দাস  অটো দিয়ে আমতলী থেকে চন্দ্রপুর আসার সময় ভুলবশত অটোর মধ্যে একটি ব্যাগ ফেলে রেখে চলে যায়৷ ওই ব্যাগে ছিলো দামি ক্যামেরা সহ বেশ কিছু সামগ্রী৷  তখনই অটো চালক সমীর তাঁর  সততায় পরিচয় দিয়ে আগরতলা পূর্ব থানায় ব্যাগটি নিয়ে   যায়৷ এদিকে ব্যাগ হারিয়ে দিশেহারা বহিঃরাজ্য থেকে ব্যক্তি শেষে থানায় যান অভিযোগ জানাতে৷ কিন্তু গিয়ে দেখেন তাঁর হারানো জিনিস সহ ব্যাগ থানাতেই আছে৷ পুলিশ ক্যামেরা ব্যাগ সহ যাবতীয় জিনিস তুলে দেন ওই ব্যাক্তির হাতে৷ কিন্তু যার জন্য বহিঃরাজ্যের ওই ব্যক্তি তার হারানো ব্যাগ সহ দামী ক্যামেরা পুনরায় ফিরে পেয়েছেন, সেই অটো চালক সমীর দাসকে পূর্ব থানার  ও সি রানা চ্যাটার্জি ডেকে এনে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিলেন৷ পূব থানার ওসি জানিয়েছেন , সমীর দাসের  সততার জন্য তাঁকে আমরা সংবর্ধনা দিয়েছি   এবং  সে একজন সচেতন নাগরিকের হিসেবে পরিচয় দিয়েছে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top