News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশে বাস ও গাড়ির সংঘর্ষে দুই শিশু-সহ মৃত ১১, প্রাণহানিতে ব্যথিত প্রধানমন্ত্রী
Image

মধ্যপ্রদেশে বাস ও গাড়ির সংঘর্ষে দুই শিশু-সহ মৃত ১১, প্রাণহানিতে ব্যথিত প্রধানমন্ত্রী

বেতুল, ৪ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের বেতুল জেলায় বাস ও এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই শিশু-সহ ১১ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় শুধুমাত্র একজন যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন, তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোররাত দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। সংঘর্ষের তীব্রতায় বাস ও গাড়ির সামনের অনেকটা অংশ ভেঙে তছনছ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। ৭ জনের দেহ তৎক্ষণাৎ বাইরে বের করা সম্ভব হলেও, ৪ জনের দেহ উদ্ধার করতে অনেকটাই সময় লাগে, গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে দেহগুলি উদ্ধার করা হয়। বেতুলের পুলিশ সুপার সিমালা প্রসাদ জানিয়েছেন, ঝাল্লার থানার কাছে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ১১ জনের। একজন আহত হয়েছেন ও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে কোনও যাত্রী ছিলেন না।বেতুল পুলিশ কন্ট্রোল রুমের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর শিবরাজ সিং ঠাকুর জানিয়েছেন, শুক্রবার ভোররাত দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জেলা সদর থেকে ৩৬ কিলোমিটার দূরে ভাইন্সদেহি রোডে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু ৬ জন পুরুষ, তিন মহিলা ও দুই শিশুর। হতাহতরা মহারাষ্ট্রের অমরাবতী থেকে ফিরছিলেন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top