News Flash

  • Home
  • বিদেশ
  • পদযাত্রায় ইমরানকে লক্ষ্য করে গুলি, প্রাণে বাঁচলেও বুলেটে আহত
Image

পদযাত্রায় ইমরানকে লক্ষ্য করে গুলি, প্রাণে বাঁচলেও বুলেটে আহত

ইসলামাবাদ, ৩ নভেম্বর (হি.স.) : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালাল দুস্কৃতী। পাক সংবাদমাধ্যম জানাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে ওয়াজিরাবাদ জেলার গুরজনওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভিতে সওয়ার ইমরান তাঁর সমর্থকদের উদ্দেশে লং মার্চে যোগদানের আবেদন জানাচ্ছিলেন। সে সময় এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

হামলাকারীকে গ্রেফতার করা হয় ঘটনাস্থলেই। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ফাওয়াদ চৌধরি জানিয়েছেন, আহত প্রাক্তন প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য লাহোরে আনা হয়েছে। হামলার ঘটনার পিছনে কোনও জঙ্গি সংগঠন জড়িত বলে প্রাথমিক ভাবে মনে করছে পাক পুলিশ।
পাকিস্তানে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার দাবিতে গত শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদ লং মার্চ শুরু করেছন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দলের সব নেতা, কর্মী ও সমর্থককে লাহোরের লির্বাটি চকে সমবেত হওয়ার ডাক দিয়েছিলেন ইমরান। সেখান থেকে তাঁরা সকলে প্রায় ৪০০ কিলোমিটার হেঁটে ইসলামাবাদে যাচ্ছেন। সেই কর্মসূচির অংশ হিসাবেই ওয়াজিরাবাদে দলীয় সমর্থকদের সমাবেশে যোগ দিয়েছিলেন ইমরান। সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ইমরান নিরাপদে আছেন এবং কয়েকজন আহত হয়েছেন। তবে পরে জানা গিয়েছে, এই হামলায় খানের ঘনিষ্ঠ সহযোগী সিনেটর ফয়সাল জাভেদও আহত হয়েছেন।

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top