News Flash

  • Home
  • দিনের খবর
  • রায়গঞ্জে পথ দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের
Image

রায়গঞ্জে পথ দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের

রায়গঞ্জ, ২ নভেম্বর (হি. স.) : উত্তর দিনাজপুরের সুভাষগঞ্জের নারায়নপুর এলাকার গ্রামীণ সড়কের উপরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে । গুরুতর জখমকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয়। এরপর দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এদিন বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দিপু মালাকার(২২) বাড়ি রায়গঞ্জ শহর সংলগ্ন সোহারই মোর এলাকায়। বাইক নিয়ে পিসির বাড়ি থেকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে এই বিপত্তি। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top