News Flash

Image

খোয়াইয়ে দূর্ঘটনায় গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷  খোয়াইয়ের  মহাবীরচৌমুহনীতে এলাকায় এক বাইক আরোহীকে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷তাতে আহত হয় এক পরিবারের চারজন৷ দুর্ঘটনার পর অগ্ণি নির্বাপক সংস্থার কর্মীরা গাড়িতে করে আহতদের নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে৷ আহতদের মধ্যে রাখি দত্তের(২৮) অবস্থা আশঙ্কা জনক৷ উনার ডান পাটি ভেঙ্গে দেহ থেকে নম্বর শতাংশ আলাদা হয়ে যায়৷ একই রকম ভাবে উনার স্বামী দিব্যেন্দু পাইনকার(৩৬) ডান হাতের আঙ্গুলগুলো ভেঙ্গে গুড়িয়ে যায়৷ এই পরিবারের সাত বছরের শিশু কন্যা আরোহী দত্ত হাতে আঘাত পায়৷ অপর আহত কিশোরী দিব্যেন্দু পাইনকার বোন স্মৃতি সরকার(১৫) পায়ে আঘাত পায়৷ বিকেল সাড়ে চারটার মধ্যেই খোয়াই জেলা হাসপাতাল থেকে আহত স্বামী ও স্ত্রীকে পাঠানো হয় জিবি হাসপাতালে৷
ঘটনার বিবরণ দিয়ে কিশোরীটি জানায় তাদের বাড়ি গৌরাঙ্গটিলা এলাকায়৷ তারা চার জন একটি বাইকে করে খোয়াই থেকে গৌরাঙ্গটিলা নিজ বাড়িতে যাচ্ছিল৷ রাস্তায় সোনাতলা এলাকায় একটি গাড়ি তাদের বাইকটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top