News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটে সেতু বিপর্যয়ে সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা, ১৪ নভেম্বর শুনানি
Image

গুজরাটে সেতু বিপর্যয়ে সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা, ১৪ নভেম্বর শুনানি

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): গুজরাটের মোরবিতে ঝুলন্ত সেতু বিপর্যয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। গোটা ঘটনার তদন্তের আর্জি জানিয়ে দায়ের হয়েছে এই জনস্বার্থ মামলা। আবেদনকারী জানিয়েছেন, এই বিপর্যয়ে কাদের গাফিলতি হয়েছে তা খুঁজতে এক অবসারপ্রাপ্ত বিচারপতির নেতৃত্ব কমিটি গড়া হোক। আগামী ১৪ নভেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।

গুজরাটের মোরবির সেতু বিপর্যয়-কাণ্ড এ বার গড়াল দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। বিচারবিভাগীয় তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সেই মামলা শুনতে রাজি হয়েছে। ১৪ নভেম্বর হবে শুনানি। আবেদন করা হয়েছে, সেতু বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে যেন একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি যেন আদালতের তত্ত্বাবধানে কাজ করে, এমন আবেদনও করা হয়েছে ওই জনস্বার্থ মামলায়। সুপ্রিম কোর্ট ওই মামলাটি গ্রহণ করেছে। তার শুনানি হতে চলেছে আগামী ১৪ নভেম্বর।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top