News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোরবিতে সেতু বিপর্যয়ে ব্যাকুল নেপাল, শোকস্তব্ধ সিঙ্গাপুরের সমবেদনা
Image

মোরবিতে সেতু বিপর্যয়ে ব্যাকুল নেপাল, শোকস্তব্ধ সিঙ্গাপুরের সমবেদনা

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): গুজরাটের মোরবি জেলায় ঝুলন্ত সেতু ভেঙে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করল নেপাল। গুজরাটে সেতু ভেঙে অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করে সোমবার নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এক বার্তায় জানিয়েছেন, গুজরাটের মোরবিতে ব্রিজ ভেঙে পড়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। ভারত সরকার এবং সে দেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। শোকাহত পরিবারের প্রতি আমাদের সমবেদনা।

শোকস্তব্ধ সিঙ্গাপুরও, সমবেদনা জানিয়েছেন ভারতে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার সাইমন ওং। তিনি জানিয়েছেন, মোরবিতে সেতু ভেঙে বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহত ও আহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা। গুজরাটের মানুষের পাশে রয়েছি আমরা।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় গুজরাটের মোরবি জেলায় মাচ্চু নদীর উপর একটি ঝুলন্ত সেতু আচমকাই ভেঙে পড়ে। একসঙ্গে অন্তত ৫০০ জন ওই সেতুতে উঠে পড়ার জেরে এই বিপর্যয় ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৩২ জনের, ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে, ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল একসঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে।

Releated Posts

প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮% জিডিপি বৃদ্ধি ‘অসাধারণ সাফল্য’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিকে ‘অসাধারণ সাফল্য’ বলে অভিহিত…

ByByNews Desk Aug 31, 2026

ভারতে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে ৫০-৬০ হাজার সরাসরি কর্মসংস্থান তৈরি হবে: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গড়ে ওঠা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আগামী দিনে ৫০ হাজার থেকে ৬০ হাজার সরাসরি কর্মসংস্থান…

ByByNews Desk Aug 31, 2026

‘কংগ্রেস মানেই মুসলিম’—রেভন্ত রেড্ডির মন্তব্য কি দলের সরকারি অবস্থান? রাহুল গান্ধীকে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা এ. রেভন্ত রেড্ডির ‘কংগ্রেস মানেই মুসলিম ও ইসলাম’ মন্তব্যকে…

ByByNews Desk Aug 31, 2026

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top