News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাটের সেতু দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন পুতিন
Image

গুজরাটের সেতু দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন পুতিন

মস্কো, ৩১ অক্টোবর (হি.স.): গুজরাটের মোরবিতে সেতু দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বন্ধু দেশটির রাষ্ট্রপ্রধান।

মোরবি শহরে ঘটা ব্রিজ দুর্ঘটনা নিয়ে সোমবার নিজেদের ওয়েবসাইটে একটি শোকবার্তা প্রকাশ করেছে ক্রেমলিন। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে প্রেসিডেন্ট পুতিনের ওই বার্তায় বলা হয়েছে, “প্রিয় রাষ্ট্রপতি মহোদয়া এবং প্রিয় প্রধানমন্ত্রী মহোদয়, গুজরাটের সেতু দুর্ঘটনা খুবই দুঃখজনক। আমি সমব্যথী।” দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুতিন। এদিকে, এই ঘটনায় শোকবার্তা পাঠিয়েছে সৌদি আরব।

রবিবার গুজরাটের মাচ্চু নদীর উপরে থাকা একটি কেবল ব্রিজ ভেঙে পড়ে। ওই ঘটনায় মৃত্যু হয়েছে ১৪১ জনের। এখনও চলছে নদী থেকে মৃতদেহ উদ্ধারের কাজ। ঘটনার ভয়াবহতা সামনে এসেছে বেশ কিছু ভিডিও মারফত। যেখানে দেখা গিয়েছে কীভাবে আচমকা নদীতে ছিঁড়ে পড়ল কেবল ব্রিজটি। শোনা যাচ্ছে অসংখ্য মানুষের মরণ চিৎকার। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একদল যুবক মজার ছলে বিপজ্জনক ভাবে দোলাচ্ছিল সেতুটিকে।

Releated Posts

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top