News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে এ বছর ডেঙ্গুতে সংক্রমিত বেড়ে ২,১৭৫ জন, মশাবাহিত রোগে মৃত্যু শুন্য রাজধানীতে
Image

দিল্লিতে এ বছর ডেঙ্গুতে সংক্রমিত বেড়ে ২,১৭৫ জন, মশাবাহিত রোগে মৃত্যু শুন্য রাজধানীতে

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে, তবে সংক্ৰমণ বাড়লেও দিল্লিতে মশাবাহিত এই রোগে মৃত্যু হয়নি কারও। সেপ্টেম্বর মাসে দেশের রাজধানীতে মশাবাহিত এই রোগে অসুস্থ হয়েছিলেন ৬৯৩ জন, অক্টোবর মাসে এখনও পর্যন্ত সেই সংখ্যা বেড়ে ১,২৩৮-এ পৌঁছেছে। চলতি বছর এখনও পর্যন্ত দিল্লিতে ২,১৭৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

জানুয়ারিতে দিল্লিতে ২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, ফেব্রুয়ারিতে ১৬, মার্চে ২২, এপ্রিলে ২০, মে-তে ৩০, জুনে ৩২ জন, জুলাই মাসে ২৬ জন, আগস্টে এই সংখ্যা ছিল ৭৫, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন, অক্টোবর মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৩৮। সোমবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে অক্টোবর মাসে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১,২৩৮ জন, বিগত এক সপ্তাহেই আক্রান্তের সংখ্যা ২৯৯। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২,১৭৫ জন, যদিও ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আগের বছরই দিল্লিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ২৩ জনের। ২০১৭ সালে ১০ জনের মৃত্যু হয়েছিল দিল্লিতে। ২০১৮ সালে মৃত্যু হয়েছিল ৪ জনের, ২০১৯-এ দু’জনের, ২০২০-তে একজনের, সবথেকে বেশি মৃত্যু হয়েছিল ২০২১ সালে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top