News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে মৃত্যু বেড়ে ১৩২, চারিদিকে শুধুই আর্তনাদ
Image

গুজরাটের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে মৃত্যু বেড়ে ১৩২, চারিদিকে শুধুই আর্তনাদ

মোরবি, ৩১ অক্টোবর (হি.স.): গুজরাটের মোরবি জেলায় মাচ্চু নদীর ওপর ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার সন্ধ্যার মর্মান্তিক ওই বিপর্যয়ের ঘটনায় সোমবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩২। চারিদিকে এখন শুধুই আর্তনাদ ও কান্নার শব্দ শোনা যাচ্ছে, বিপর্যয়ে আহত হয়েছন বহু মানুষ। এখনও খোঁজ পাওয়া যায়নি বহু মানুষের। রবিবার রাত থেকেই মাচ্চু নদী তল্লাশি চালিয়ে যাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। আহতদের চিকিৎসা চলছে মোরবি সিভিল হাসপাতালে।

গুজরাট তথ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মাচ্চু নদীর ওপর ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে। ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে, ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল একসঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে। সোমবার ভোররাত তিনটে নাগাদ এসে পৌঁছয় ভারতীয় সেনাবাহিনী। সেই সময় থেকে তাঁরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। তল্লাশি অভিযানের জন্য ড্রোনের সাহায্য নেওয়া হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মাচ্চু নদীর উপর ওই ঝুলন্ত সেতুটি আচমকাই ভেঙে পড়ে। একসঙ্গে অন্তত ৫০০ জন ওই সেতুতে উঠে পড়ার জেরে এই বিপর্যয় ঘটেছে বলে মনে করা হচ্ছে। মৃতদের মধ্যে শিশু, মহিলাও রয়েছেন। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় অনেকগুলি অ্যাম্বুল্যান্সকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, সেতুর উপরে যাঁরা ছিলেন, তাঁদের অধিকাংশই পর্যটক। সূত্রের খবর, রক্ষণাবেক্ষণের পর পাঁচ দিন আগেই নতুন করে চালু করা হয়েছিল সেতুটিকে। ছ’দিনের মাথাতেই ঘটে গেল বিপর্যয়।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আগামীকাল কেন্দ্রীয় সচিবদের বৈঠক, ‘ইজ অব লিভিং’ ও ‘ইজ অব ডুয়িং বিজনেস’-এ সংস্কারে জোর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৯ জুন : দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর, স্বনির্ভর এবং জনবান্ধব করে তুলতে মঙ্গলবার…

ByByNews Desk Jun 29, 2026

আয়ুষ্মান সারথি হোয়াটসঅ্যাপ চ্যাটবট ও ইউনিফায়েড ড্রাগ রেজিস্ট্রি চালু করলেন জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস বাংলা): কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জে.পি.) নাড্ডা সোমবার স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও…

ByByNews Desk Jun 29, 2026

আবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গে, বললেন ‘সরকারকে জবাবদিহির আওতায় রাখার লড়াই চলবে’

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): কর্নাটক থেকে পুনর্নির্বাচিত হয়ে সোমবার ফের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন…

ByByNews Desk Jun 29, 2026

পশ্চিম এশিয়া সংকটে তেলের ধাক্কা থেকে গ্রাহকদের সুরক্ষা দিয়েছে ভারত, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হলেও ভারত…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top