News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেনাপাওনা নিয়ে বিবাদের জেরে উদয়পুরে মাথা ফাটল এক ব্যক্তির
Image

দেনাপাওনা নিয়ে বিবাদের জেরে উদয়পুরে মাথা ফাটল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷  রাতের অন্ধকারে রক্তাক্ত হলো শহর উদয়পুর৷ আহত হল এক ব্যক্তি৷ ঘটনার বিবরণে জানা যায়, নিশি দাস নামে উদয়পুর গিরিধারী পল্লী এলাকার বাসিন্দা শনিবার রাত সাড়ে দশটা নাগাদ গকুলপুর এলাকার বাসিন্দা রাজীব নামে এক ব্যক্তির সাথে ১০০ টাকা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে৷ একটা সময় ঝগড়া বিবাদ এতটাই বেড়ে যায় রাজীব নিশিকে মোবাইল দিয়ে আঘাত করে মাথায়৷ মোবাইলের আঘাতে নিশির মাথা ফেটে রক্ত ঝরতে থাকে৷ এই রক্তাক্ত অবস্থা নিয়ে রাধা কিশোরপুর থানায় মধ্যরাতে ছুটে আসে নিশি , বিচারের দাবিতে৷  জানা গিয়েছে, নিশি এই মারধরের ঘটনায় রাজীবের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে৷ এই রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় উদয়পুর শহর এলাকায়৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top