News Flash

Image

মনপাথরে বেআইনী সারের দোকানে অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ মনপাথর বাজারে অবৈধভাবে গজিয়ে উঠা সারের দোকানে অভিযান চালালো বগাফা কৃষিদপ্তরের তত্বাবধায়ক৷ কৃষিদপ্তরের তত্বাবধায়কের নিকট খবর আসে মনপাথর বাজারে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে কৃষিজ সার ও কৃষিজ বীজ বিক্রি করছে৷  যাদের কোনো প্রকার বৈধ লাইসেন্স নেই৷  এই খবর পাওয়ার পর শনিবার মনপাথর ফাঁড়ী থানার ওসি  জয়ন্ত দাস, বগাফা কৃষি দপ্তরের সেক্টর অফিসার শুভেন্দু মজুমদারকে সঙ্গে নিয়ে মনপাথর বাজারে বিশেষ অভিযান চালান তিনি৷ কৃষিদপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস জানান যে সকল ব্যবসায়ী অবৈধভাবে সার ও বীজ বিক্রি করছে তাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে৷ তাদের আগাম নোটিশ দেওয়া হয়েছে৷ কিন্তু তাতে লাভ হয়নি৷ তাই এই অভিযান চালানো হয়৷ তিনি সকল ব্যবসায়ীকে বৈধভাবে লাইসেন্স করে ব্যবসা করার জন্য আহবান  জানান৷ এদিন প্রায় ১০ টি দোকানে অভিযান চালালো হয়৷ কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস জানান  এই ধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে৷

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top