News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকার তপশিলি জাতি অংশের মানুষের উন্নয়নেনানা পরিকল্পনা নিয়েছে ঃ তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী
Image

সরকার তপশিলি জাতি অংশের মানুষের উন্নয়নেনানা পরিকল্পনা নিয়েছে ঃ তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷  রাজ্যের বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন৷ গ্রামীণ এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার মানোন্নয়ন ঘটিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে কাজ এগিয়ে চলেছে৷ আজ অমরপুর মহকুমার রাঙামাটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ১০০ আসনবিশিষ্ট ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস একথা বলেন৷ তিনি বলেন, এই ছাত্রী নিবাসটি গড়ে উঠলে মহকুমার প্রত্যন্ত এলাকা এবং দারিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারের ছাত্রীরা এখানে থেকে পড়াশোনা করতে পারবে৷ শুধু অমরপুর নয় সাবম এবং কুমারঘাটেও আরও দুটি ৫০ আসন বিশিষ্ট ছাত্রী নিবাস তৈরী করা হবে৷ এর আগে ৫টি হোস্টেল নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল৷ এর মধ্যে আগরতলায় ১টি হোস্টেল ইতিমধ্যেই উদ্বোধন করা হয়েছে৷
অনুষ্ঠানে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী বলেন, বর্তমান সরকার তপশিলি জাতি অংশের মানুষের উন্নয়নে নানা পরিকল্পনা নিয়েছে৷ এই অংশের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক সহায়তা করা হচ্ছে৷ এসসি কর্পোরেশন থেকেও প্রচুর সংখ্যক তপশিলি অংশের মানুষকে গাড়ি, অটো ইত্যাদি ক্রয় করে আত্মনির্ভর হওয়ার জন্য ঋণ প্রদান করা হচ্ছে৷ বিভিন্ন ব্যবসাবাণিজ্যের জন্যও অনেককে ঋণ প্রদান করা হচ্ছে৷ তিনি বলেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্কিমে গ্রামের মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য হাঁস, মোরগ, ছাগল, শূকরের ছানা প্রদান করা হচ্ছে৷ আগামী মাসের মধ্যেই ভ্যাটেরেনারি মোবাইল ভ্যান পরিষেবা চালু করা হবে৷ এতে প্রাণীপালকদের আরও সুুবিধা হবে৷
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিধায়ক রি’ত দাস বলেন, সমস্ত অংশের মানুষের উন্নয়নের জন্য রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে চলেছে৷ স্বাগত বক্তব্য রাখেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা তখিরাই দেববর্মা৷ সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি প’ায়েতের প্রধান বুল্টি দাস মজমদার৷ অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে প্রধানমন্ত্রী অনুসুুচিত জাতি অভ্যদ্বয় যোজনায় ২৫ জন সুুবিধাভোগীকে একটি করে ছাগল, ২৫ জনকে একটি করে শূকর এবং প্রয়োজনীয় পশুখাদ্য ও ঔষধ প্রদান করা হয়৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমরপুর নগরপ’ায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা, অমরপুর প’ায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শঙ্করানন্দ সাহা, মহকুমা শাসক অসিত কুমার দাস প্রমুখ৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top