News Flash

Image

গলসিতে জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত্যু লরি চালকের

গলসি, ২৯ অক্টোবর (হি. স.) : পূর্ব বর্ধমান জেলার গলসিতে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল এক লরি চালকের। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার গলসির জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। এদিন সকালে পাথর বোঝাই একটি লরির যান্ত্রিক গোলযোগ হওয়ায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে পড়ে। এরপর সারানোর জন্য লরির চালক রাস্তায় নামেন। সেই সময় পিছন দিক থেকে একটি খালি লরি এসে সেই চালককে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চালকের। অন্যদিকে এই দুর্ঘটনার ফলে ঘাতক লরিটির চালকও গুরুতরভাবে জখম হন। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খতিয়ে দেখছে গোটা বিষয়টি।অন্যদিকে এই দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৈরি হয় তীব্র যানজট।

Releated Posts

প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮% জিডিপি বৃদ্ধি ‘অসাধারণ সাফল্য’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিকে ‘অসাধারণ সাফল্য’ বলে অভিহিত…

ByByNews Desk Aug 31, 2026

ভারতে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে ৫০-৬০ হাজার সরাসরি কর্মসংস্থান তৈরি হবে: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গড়ে ওঠা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আগামী দিনে ৫০ হাজার থেকে ৬০ হাজার সরাসরি কর্মসংস্থান…

ByByNews Desk Aug 31, 2026

‘কংগ্রেস মানেই মুসলিম’—রেভন্ত রেড্ডির মন্তব্য কি দলের সরকারি অবস্থান? রাহুল গান্ধীকে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা এ. রেভন্ত রেড্ডির ‘কংগ্রেস মানেই মুসলিম ও ইসলাম’ মন্তব্যকে…

ByByNews Desk Aug 31, 2026

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top