News Flash

  • Home
  • বিদেশ
  • মিলানে ছুরিকাঘাতে মৃত্যু একজনের; আহত আর্সেনালের ফুটবলার-সহ ৪, ধৃত হামলাকারী
Image

মিলানে ছুরিকাঘাতে মৃত্যু একজনের; আহত আর্সেনালের ফুটবলার-সহ ৪, ধৃত হামলাকারী

মিলান, ২৮ অক্টোবর (হি.স.): উত্তর ইতালির মিলানে একটি সুপারমার্কেটে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে একজনের। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন আর্সেনালের ফুটবলার পাবলো মারি। ফুটবলার পাবলো মারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর অসুস্থ নন তিনি। এই হামলার ঘটনায় অভিযুক্ত হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বছর ৪৬-এর ওই হামলাকারী (ইতালীয় নাগরিক) কেন এমনটা করল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই হামলাকারী মিলানের আসাগো শহরের একটি শপিং সেন্টারে মানুষজনের ওপর ছুরি নিয়ে হামলা শুরু করে। এই হামলায় একজনের মৃত্যু হয়েছে এবং আর্সেনালের ফুটবলার পাবলো মারি-সহ ৪ জন আহত হয়েছেন। পরে পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, হামলার কারণ এখনও অজানা। পুলিশের মতে, হামলাকারী মানসিকভাবে সুস্থ নয়।

Releated Posts

‘আমেরিকা কখনও কমিউনিস্ট দেশ হবে না’, স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে জোরালো বার্তা ট্রাম্পের

ওয়াশিংটন, ৫ জুলাই: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমিউনিজমের বিরুদ্ধে কড়া অবস্থান…

ByByNews Desk Jul 5, 2026

‘আমেরিকা আবার জয়ী হচ্ছে’, স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে সামরিক শক্তি ও অর্থনৈতিক সাফল্যের প্রশংসায় ট্রাম্প

ওয়াশিংটন, ৫ জুলাই: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে দেশের ইতিহাস, সামরিক শক্তি, অর্থনৈতিক সাফল্য এবং…

ByByNews Desk Jul 5, 2026

বালোচ গোষ্ঠীর হামলায় পাকিস্তান কোস্ট গার্ডস শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি, ৩০ সেনা নিহতের দাবি বিএলএর

কোয়েটা, ৪ জুলাই (আইএএনএস): বালোচিস্তানের গওয়াদর জেলার জিওয়ানি অঞ্চলে পাকিস্তান কোস্ট গার্ডসের একটি শিবিরে হামলার দায় স্বীকার করেছে…

ByByNews Desk Jul 4, 2026

আমেরিকার সংস্কৃতি ও জাতীয় পরিচয় আক্রমণের মুখে: ট্রাম্প

ওয়াশিংটন, ৪ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও জাতীয় পরিচয় বর্তমানে ধারাবাহিকভাবে আক্রমণের…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top