News Flash

  • Home
  • খেলা
  • ব্যাঙ্গালুরুতে হিমাচল ম্যাচের আগে চূড়ান্ত প্রস্তুতি শনিবার অন্নপূর্ণাদের
Image

ব্যাঙ্গালুরুতে হিমাচল ম্যাচের আগে চূড়ান্ত প্রস্তুতি শনিবার অন্নপূর্ণাদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর।। জোড় কদমে চলছে প্রস্তুতি। আজ শেষ প্রস্তুতি সেরে নেবেন অননপূর্ণা-‌রা। হিমাচল প্রদেশ ম্যাচের আগে। শুক্রবার সকালে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে জোড় কদমেই শুরু করলেন প্রস্তুতি ত্রিপুরার ক্রিকেটাররা। ৩০ অক্টোবর প্রি কোয়ার্টার ফাইনালে ত্রিপুরার প্রতিপক্ষ হিমাচল প্রদেশ। জাতীয় সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। ব্যাঙ্গালুরুর চিন্না স্বামী স্টেডিয়ামে ওইদিন বিকেল সাড়ে ৪ টায় শুরু হবে দিবা-‌রাত্রী ম্যাচটি। প্রসঙ্গত:‌ গ্রুপে দ্বিতীয় স্থান দখল করে প্রি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে মেয়েরা। এবারই প্রথম মহিলা ক্রিকেটের মূল পর্বে ত্রিপুরা। স্বভাবতই রাজ্যদলের ক্রিকেটাররা মুখিয়ে রয়েছেন কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেতে। আর তাই অনুশীলনে প্রতিটি ক্রিকেটারই যথেষ্ট সিরিয়াস। এদিন প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে দীর্ঘসময় ব্যাটিং অনুশীলন সেরে নেন ঋজু সাহা-‌রা। অনুশীলন শেষে ত্রিপুরা দলের কোচ  শ্রাবণী দেবনাথ টেলিফোনে বলেন,”মেয়েরা মুখিয়ে রয়েছে হিমাচলের বিরুদ্ধে মাঠে নামতে। এবং হিমাচল বধ করে দলকে শেষ আটে নিয়ে যেতে। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়, তা মনে প্রাণে বিশ্বাস করেন দলের প্রতিটি ক্রিকেটারই। দলের প্রতিটি ক্রিকেটার ফিট। এখন লক্ষ্য একটাই, হিমাচল বধ করা”। চিন্না স্বামীর উইকেট কেমন তা জানেন না ত্রিপুরার কোচ। কারন মাঠে ঢোকার অনুমতি নেই ম্যাচের আগে। তবে যতটুকু খবর, হিমাচল দলের দেশের হয়ে খেলা দুজন ক্রিকেটার রয়েছেন:‌ হরলীন দেওয়াস এবং সুশ্মা বর্মা। ফলে লড়াই যে কঠিন তা ভালো করেই জানেন ত্রিপুরার ক্রিকেটাররা।‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top