News Flash

  • Home
  • দিনের খবর
  • গঙ্গারামপুরে পুজো দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর
Image

গঙ্গারামপুরে পুজো দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর

গঙ্গারামপুর, ২৭ অক্টোবর (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পুজো দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন রানা দাস (২৮) ও লব রায় (২৭ )। তাঁদের একজনের বাড়ি নকশালবাড়িতে ও অপরজনের গঙ্গারামপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কাদিহাট এলাকায়।

জানা গিয়েছে, গঙ্গারামপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লব পেশায় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং কলেজের কর্মী। কর্মসূত্রে শিলিগুড়িতে থাকায় লবের সঙ্গে বন্ধুত্ব হয় রানার। বুধবার রানা ও তাঁর অপর বন্ধু রোহন রায় শিলিগুড়ি থেকে বাইক চালিয়ে গঙ্গারামপুরে লবের বাড়িতে আসেন। রাতে তিনবন্ধু রানা, লব ও রোহন বাইকে চেপে পুজো দেখতে বের হন। রাত সাড়ে ১২ টা পর্যন্ত প্রতিমা দেখার পর রোহনকে বাড়িতে রেখে ফের রানা ও লব পুজো দেখতে বের হন। নয়াবাজার দিকে প্রতিমা দেখতে যাবার পথে গঙ্গারামপুর, তপন রুটের বোড়ডাঙ্গি এলাকায় তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন ওই দুই যুবক। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার গঙ্গারামপুর থানার পুলিশ দেহদুটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top