News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস পূর্ণিমা উপলক্ষে ৭-৯ নভেম্বর ব্রহ্মকুন্ড মেলা
Image

রাস পূর্ণিমা উপলক্ষে ৭-৯ নভেম্বর ব্রহ্মকুন্ড মেলা

আগরতলা, ২৭ অক্টোবর : রাস পূর্ণিমা উপলক্ষে মোহনপুর মহকুমার ব্রহ্মকুন্ডে আগামী ৭ থেকে ৯ নভেম্বর ৩দিনব্যাপী ঐতিহ্যবাহী ব্ৰহ্মকুন্ড মেলা অনুষ্ঠিত হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর, মোহনপুর মহকুমা প্রশাসন এবং ব্রহ্মকুন্ড মেলা কমিটির উদ্যোগে এই মেলার আয়োজন করা হবে। মেলাকে সফল করে তুলতে আজ ব্রহ্মকুন্ড গ্রামপঞ্চায়েত কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা। সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, হেজামারা বিএসি’র ভাইস চেয়ারম্যান নিহার দেববর্মা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, মোহনপুর মহকুমার মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, মোহনপুর ব্লকের বিডিও নারায়ণ চন্দ্র মজুমদার, মহকুমা পুলিশ আধিকারিক কমল কলই প্রমুখ। সভায় রাস পূর্ণিমা উপলক্ষে ব্রহ্মকুন্ড মেলা সফল করে তুলতে একটি কার্যকরি কমিটি ও ৮টি উপকমিটি গঠন করা হয়েছে।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top