News Flash

  • Home
  • প্রধান খবর
  • নতুন ভারতে সরকার ঘুমোচ্ছে; কিন্তু সিবিআই, ইডি ও আইটি ২৪ ঘন্টা কাজ করছে : মল্লিকার্জুন খাড়গে
Image

নতুন ভারতে সরকার ঘুমোচ্ছে; কিন্তু সিবিআই, ইডি ও আইটি ২৪ ঘন্টা কাজ করছে : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সভাপতি পদের দায়িত্বভার নেওয়ার পরই কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মল্লিকার্জুন খাড়গে। বুধবার কটাক্ষের সুরে কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “নতুন ভারতে ক্ষুধা ও দূষণ বাড়লেও টাকার দাম কমছে। সরকার ঘুমিয়ে আছে, কিন্তু সিবিআই, ইডি ও আইটি ২৪ ঘন্টা কাজ করছে।

মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “নতুন ভারতে গডসেকে দেশপ্রেমিক বলা হচ্ছে এবং মহাত্মা গান্ধীকে দেশবিরোধী বলা হচ্ছে। তাঁরা আরএসএস-এর সংবিধান আনতে চায় দেশে।” খাড়গের কথায়, “নতুন ভারত তৈরি করার জন্য কংগ্রেস-মুক্ত ভারত চাইছে তাঁরা, কারণ তাঁরা ভালো করে জানে যতদিন কংগ্রেস থাকবে, ততদিন তা করতে পারবে না তাঁরা। আমরা এটা হতে দেব না এবং লড়াই চালিয়ে যাব।”

খাড়গে আরও বলেছেন, “আধুনিক ভারত গঠনে কংগ্রেসের অতুলনীয় অবদান রয়েছে। বাবাসাহেব ডক্টর আম্বেদকর জি এই দেশের সংবিধান তৈরির জন্য অবদান রেখেছেন, আমাদের এই দেশের সংবিধান রক্ষার জন্য লড়াই করতে হবে। কংগ্রেসের সমস্ত প্রাক্তন সভাপতিদের স্মরণ করে, আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, আমার কঠোর পরিশ্রম, আমার অভিজ্ঞতা দিয়ে যা কিছু সম্ভব, আমি সবই করব।”

Releated Posts

প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮% জিডিপি বৃদ্ধি ‘অসাধারণ সাফল্য’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিকে ‘অসাধারণ সাফল্য’ বলে অভিহিত…

ByByNews Desk Aug 31, 2026

ভারতে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে ৫০-৬০ হাজার সরাসরি কর্মসংস্থান তৈরি হবে: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গড়ে ওঠা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আগামী দিনে ৫০ হাজার থেকে ৬০ হাজার সরাসরি কর্মসংস্থান…

ByByNews Desk Aug 31, 2026

‘কংগ্রেস মানেই মুসলিম’—রেভন্ত রেড্ডির মন্তব্য কি দলের সরকারি অবস্থান? রাহুল গান্ধীকে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা এ. রেভন্ত রেড্ডির ‘কংগ্রেস মানেই মুসলিম ও ইসলাম’ মন্তব্যকে…

ByByNews Desk Aug 31, 2026

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top