News Flash

  • Home
  • প্রধান খবর
  • করুণাময়িতে চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কোচবিহারে অবরোধ
Image

করুণাময়িতে চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কোচবিহারে অবরোধ

কোচবিহার, ২৬ অক্টোবর (হি. স.) : কলকাতার করুণাময়িতে চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের হামলা ও তাঁদের জোর করে উঠিয়ে দেওয়ার প্রতিবাদে কোচবিহারে আন্দোলনে নামলেন চাকরিপ্রার্থীরা। বুধবার শহরের দাস ব্রাদার্স মোড় পুরো গোল করে ঘিরে অবরোধ করেন তাঁরা।

চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা সকলেই টেট পাশ করেছেন। মুখ্যমন্ত্রী তাঁদের চাকরির প্রতিশ্রুতিও দিয়েছিলেন। অথচ আজ পাঁচ-ছয় বছর ধরে তাঁরা রাস্তায় রাস্তায় ঘুরছেন। কিন্তু তাঁদের চাকরি দেওয়া হচ্ছে না। অথচ চাকরির দাবিতে চাকরিপ্রার্থীরা যখন করুণাময়ীতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তখন হঠাৎ করে তাঁদের সেই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বলপ্রয়োগ করে।

চাকরিপ্রার্থীরা এদিন কোচবিহারে আন্দোলনস্থল থেকে বিনীতভাবে সকলের কাছে আবেদন করেন, ‘আমরা কেউ নেতা নই। আমরা সকলেই শিক্ষিত চাকরিপ্রার্থী। কিন্তু এ রাজ্যের সরকার লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আমাদের সেই চাকরি বিক্রি করে দিয়েছে। তাই জনসাধারণের কাছে আমাদের আবেদন, এই আন্দোলন আমাদের একার পক্ষে লড়া সম্ভব নয়। আপনারাও আমাদের আন্দোলনে শামিল হন। যাতে আগামী দিনে আমরা আন্দোলনটা আর ভালোভাবে লড়তে পারি।’

Releated Posts

প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮% জিডিপি বৃদ্ধি ‘অসাধারণ সাফল্য’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিকে ‘অসাধারণ সাফল্য’ বলে অভিহিত…

ByByNews Desk Aug 31, 2026

ভারতে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে ৫০-৬০ হাজার সরাসরি কর্মসংস্থান তৈরি হবে: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গড়ে ওঠা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আগামী দিনে ৫০ হাজার থেকে ৬০ হাজার সরাসরি কর্মসংস্থান…

ByByNews Desk Aug 31, 2026

‘কংগ্রেস মানেই মুসলিম’—রেভন্ত রেড্ডির মন্তব্য কি দলের সরকারি অবস্থান? রাহুল গান্ধীকে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা এ. রেভন্ত রেড্ডির ‘কংগ্রেস মানেই মুসলিম ও ইসলাম’ মন্তব্যকে…

ByByNews Desk Aug 31, 2026

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top