News Flash

  • Home
  • দেশ
  • আংশিক সূর্যগ্রহণের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশ, হতাশ করল না প্রকৃতিও
Image

আংশিক সূর্যগ্রহণের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশ, হতাশ করল না প্রকৃতিও

নয়াদিল্লি ও কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): বছরের শেষ ও আংশিক সূর্যগ্রহণের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ তথা গোটা ভারত। পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা, হরিয়ানা থেকে দিল্লি, রাজস্থান থেকে উত্তর প্রদেশ-দেশের প্রায় সমস্ত রাজ্য থেকেই মঙ্গলবার বিকেলে আংশিক সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা গিয়েছে। প্রকৃতিও হতাশ করেনি, প্রায় সমস্ত রাজ্যেই আকাশ এদিন ছিল পরিষ্কার।পশ্চিমবঙ্গের কলকাতা, হরিয়ানার কুরুক্ষেত্র, ওড়িশার ভুবনেশ্বর, পঞ্জাবের অমৃতসর, জম্মু ও উত্তর প্রদেশের লখনউ থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা গিয়েছে। এই সময়ে অনেক পুণ্যার্থী পবিত্র নদীতে পুণ্যস্নান করেন। বহু মানুষ মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করেছেন। ভারত ছাড়া মঙ্গলবার সূর্যগ্রহণ দেখা গিয়েছে ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, এশিয়ার পশ্চিম অংশে, আটলান্তিক মহাসাগরের উত্তর ভাগ এবং ভারত মহাসাগরের উত্তর ভাগে। পরবর্তী আংশিক সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ অগস্ট।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top