News Flash

  • Home
  • দেশ
  • “দুর্নীতির টাকাতেই অধিকাংশ পুজোর রমরমা”, তোপ দিলীপ ঘোষের
Image

“দুর্নীতির টাকাতেই অধিকাংশ পুজোর রমরমা”, তোপ দিলীপ ঘোষের

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.) : পুজোর আড়ম্বর, জাঁকজমকতা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি-র সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর যুক্তি, বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেল হেফাজতে থাকার কারণেই এবার তাঁর পুজোতেও সেই জৌলুস দেখা যায় নি।

মঙ্গলবার প্রভাত সফরে দিলীপবাবু বলেন, “এই ধরনের অপকর্ম করে সেই টাকা দিয়ে পুজো করা, লোককে খুশি করা, ভগবানের আরাধনা করা এটা খুবই অন্যায়। এগুলো বন্ধ হওয়া দরকার আছে। আমার মনে হয়, সময় এসে গিয়েছে, এগুলো বন্ধ হওয়া দরকার।”

এলাকায় অনুব্রতর পুজো এখন ‘কেষ্ট কালী’ বলে পরিচিত। শোনা যায়, এক সময় তিনি ২০০ ভরির কাছাকাছি গয়না পরাতেন প্রতিমাকে। গত বছর তা প্রায় ৫৭০ ভরি ছিল। কেষ্ট মণ্ডল নিজে সাজাতেন মাকে। কিন্তু এ বছর চিত্রটা পুরো ভিন্ন। কেষ্ট নেই, পুজোতেও সেই জৌলুস নেই। রাজগ্রাম, মুরারই, খয়রাশোল, নানুর, লাভপুর সহ বীরভূমের নানা প্রান্ত থেকে এমনকী বর্ধমানের বিভিন্ন জায়গা থেকেও দর্শনার্থীরা আসতেন এই পুজো দেখতে। তবে পুজোর এই জাঁকজমকতা বাড়ার পেছনে আদতে অনুব্রত মণ্ডলের উপস্থিতি যে আসল কারণ, এমনকি পুজোর আয়োজনে বিপুল অর্থের জোগান যে ঘুরপথে আসত, সে ব্যাপারে জোরালো মন্তব্য দিলীপ ঘোষের।

তাঁর দাবি, “এই ধরনের পুজোপাট রমরমা, পশ্চিমবাংলায় যবে থেকে দুর্নীতি বেড়েছে। সেই সারদার টাকা থেকে আরম্ভ করে কয়লা, গরু সব পাচারের টাকায় পুজোর ধুমধাম হত। সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সারদার মালিক জেলে গেলেন। কিছু পুজো বন্ধ হয়ে গেল। বাকি যে দুর্গাপুজো এত ধুমধাম করে, পার্থবাবু করতেন। মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে যেতেন, এবার তিনি যান নি। কেষ্ট বাবুর পুজো এত ধুমধাম করে হতো। ভরি ভরি গয়না চাপিয়ে সেটাও হয়নি।”

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top